আগামী বছরের ৪ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে আইসিসির ১৪তম ওয়ানডে বিশ্বকাপ। ১২ দল নিয়ে আয়োজিত এই আসরের আগে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়, কোন দলগুলো সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেবে।
আইসিসির নির্ধারিত সময়সীমা অনুযায়ী সেপ্টেম্বরের শেষ দিকে ওয়ানডে র্যাংকিংয়ের ভিত্তিতে নিশ্চিত হবে সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনকারী দলগুলোর নাম। সেই দৌড়ে সবচেয়ে বেশি নজর থাকছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের দিকে।
বর্তমানে ৮৩ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র্যাংকিংয়ের নবম স্থানে রয়েছে বাংলাদেশ। ঠিক তাদের পরেই, দশম স্থানে অবস্থান করছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ফলে সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে শেষ কয়েক মাসের পারফরম্যান্স দুই দলের জন্যই হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অন্যদিকে, সরাসরি সুযোগ না পাওয়া দলগুলোর জন্য থাকছে বাছাইপর্ব। সেখানে চ্যাম্পিয়ন দল বিশ্বকাপের ১১তম দল হিসেবে মূল আসরে জায়গা করে নেবে। এরপর বাছাইপর্বে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ হওয়া দলগুলোকে নিয়ে অনুষ্ঠিত হবে একটি সুপার সিরিজ। সেই প্রতিযোগিতার সেরা দলটি হবে বিশ্বকাপের ১২তম ও শেষ অংশগ্রহণকারী।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের শুরুর দিকে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ বাছাইপর্ব। আগের মতো এবারও ১০টি দল অংশ নেবে এই পর্বে। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হবে এবং প্রতিটি গ্রুপ থেকে তিনটি করে দল উঠবে সুপার সিক্স পর্বে।
এবারের বিশ্বকাপের ফরম্যাটেও এসেছে পরিবর্তন। টানা দুটি আসরে ১০ দল অংশ নিলেও এবার খেলবে ১২টি দল। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপের শীর্ষ তিনটি দল এবং পরবর্তী সেরা একটি দল নিয়ে গঠিত হবে সাত দলের সুপার সেভেন। সেখান থেকে শীর্ষ চার দল জায়গা করে নেবে সেমিফাইনালে। এরপর সেমিফাইনাল ও ফাইনালের মধ্য দিয়েই নির্ধারিত হবে নতুন বিশ্বচ্যাম্পিয়ন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন