ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে আওয়ামী লীগ: বিদ্যুৎমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬

জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে আওয়ামী লীগ: বিদ্যুৎমন্ত্রী
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে, ভদ্রলোক কখনো আওয়ামী লীগ করে না। তিনি বলেন, সরকারে থাকার অর্থ এই নয় যে কেউ বড় কিছু হয়ে গেছে। জনগণের কল্যাণে কাজ করতে হবে এবং সব ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে সিরাজগঞ্জের মিরপুরে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, একসময় দেশের তাঁতশিল্প পাকিস্তানের অর্থনীতিকে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। কিন্তু স্বাধীনতার পর আওয়ামী লীগ সরকার এই শিল্পকে ধ্বংসের পথে ঠেলে দেয়। তার দাবি, শুধু গত ১৭ বছর নয়, প্রতিষ্ঠার পর থেকেই দলটি দেশের স্বার্থের পরিপন্থী কর্মকাণ্ড করে এসেছে।

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে বহু মানুষ প্রাণ দিয়েছেন, অনেকেই নির্যাতনের শিকার হয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর অনুষ্ঠিত নির্বাচনে ভোটারদের ভয়ভীতি দেখানো হয়নি, কাউকে ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়নি এবং অতীতের মতো দিনে ভোট গ্রহণ করে রাতে গণনার অভিযোগও ওঠেনি। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়েই বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে বলে মন্তব্য করেন তিনি।

ব্যক্তিগত অভিজ্ঞতার কথা উল্লেখ করে টুকু বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে তিনি দেশে ফিরবেন না, এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। সে সময় তিনি বলেছিলেন, হাসিনা ক্ষমতায় থাকলে দেশে ফিরবে শুধু তার লাশ। তবে আল্লাহর ইচ্ছায় পরিস্থিতি বদলেছে, শেখ হাসিনা দেশ ছেড়েছেন এবং তিনি দেশে ফিরতে পেরেছেন।

তাঁতশিল্পের সম্ভাবনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, যথাযথ প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে বিশেষ করে নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন। ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে যাত্রা শুরু করে বড় উদ্যোক্তা হওয়ারও যথেষ্ট সুযোগ রয়েছে এই খাতে।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বক্তব্য দেন। এ সময় জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুসহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে আওয়ামী লীগ: বিদ্যুৎমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ