ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঈশ্বরদীতে বিএনপি'র মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫

ঈশ্বরদীতে বিএনপি'র মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল

পাবনা-৪ আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের মনোনয়ন বাতিল করে পুনঃবিবেচনায় জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টুকে মনোনয়নের দাবিতে ঈশ্বরদীতে এবার বিশাল মশাল মিছিল করেছেন দলের একাংশের নেতাকর্মীরা।

(২৪ নভেম্বর সোমবার ) রাতে শহরের আলহাজ্ব মোড় থেকে বিশাল মশাল মিছিল কর্মসূচি শুরু করেন তারা। এখান থেকে মশাল মিছিলটি শহরের প্রধান সড়ক দিয়ে রেলগেট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে পথ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় জাকারিয়া পিন্টুকে দলের যোগ্য বিবেচনায় দলের চুড়ান্ত মনোনয়নের জোর দাবি করেন তারা।

বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামে জাকারিয়া পিন্টু নেতৃত্ব দিয়েছেন। এছাড়া ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যার চেষ্টা মামলায় ফাঁসির দ্বন্ড থেকে খালাস প্রাপ্ত জাকারিয়া পিন্টু দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকেছেন। আন্দোলন সংগ্রামে হাবিবকে কখনো ঈশ্বরদীর মাটিতে দেখা যায়নি। এ সময় বক্তারা বলেন, পাবনা ৪ আসনে দলের জনবান্ধব নেতা জাকারিয়া পিন্টুকে মনোনয়ন না দেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এস এম ফজলুর রহমান, আটঘরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ফারুক আহমেদ, ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান সোনা মনি প্রমুখ। পথসভায় সঞ্চালনা করেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ঈশ্বরদীতে বিএনপি'র মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৫

featured Image

পাবনা-৪ আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের মনোনয়ন বাতিল করে পুনঃবিবেচনায় জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টুকে মনোনয়নের দাবিতে ঈশ্বরদীতে এবার বিশাল মশাল মিছিল করেছেন দলের একাংশের নেতাকর্মীরা।

(২৪ নভেম্বর সোমবার ) রাতে শহরের আলহাজ্ব মোড় থেকে বিশাল মশাল মিছিল কর্মসূচি শুরু করেন তারা। এখান থেকে মশাল মিছিলটি শহরের প্রধান সড়ক দিয়ে রেলগেট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে পথ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় জাকারিয়া পিন্টুকে দলের যোগ্য বিবেচনায় দলের চুড়ান্ত মনোনয়নের জোর দাবি করেন তারা।

বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামে জাকারিয়া পিন্টু নেতৃত্ব দিয়েছেন। এছাড়া ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যার চেষ্টা মামলায় ফাঁসির দ্বন্ড থেকে খালাস প্রাপ্ত জাকারিয়া পিন্টু দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকেছেন। আন্দোলন সংগ্রামে হাবিবকে কখনো ঈশ্বরদীর মাটিতে দেখা যায়নি। এ সময় বক্তারা বলেন, পাবনা ৪ আসনে দলের জনবান্ধব নেতা জাকারিয়া পিন্টুকে মনোনয়ন না দেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এস এম ফজলুর রহমান, আটঘরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ফারুক আহমেদ, ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান সোনা মনি প্রমুখ। পথসভায় সঞ্চালনা করেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ