কক্সবাজারের উখিয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
শনিবার (১৮ জুলাই) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (১৭ জুলাই) রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের জীম্বংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী ইশাকের ঘের এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মিয়ানমার থেকে বাংলাদেশের দিকে প্রবেশের চেষ্টা করা দুই সন্দেহভাজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
বিজিবির দাবি, টহল দল ধাওয়া করলে চোরাকারবারীরা সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও ফাঁকা গুলি চালায়। একপর্যায়ে চোরাকারবারীরা একটি পোটলা ফেলে দ্রুত মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ওই পোটলার ভেতরে থাকা খাকি রঙের প্যাকেটের মধ্যে সংরক্ষিত নীল রঙের বায়ুরোধী ছয়টি প্যাকেট থেকে মোট ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও ঘটনাস্থল থেকে অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন দায়িত্বপ্রাপ্ত উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম দমনে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন