ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সীমান্তে ১৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

জয়পুরহাট পাঁচবিবি কড়িয়া সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৫০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৮ জুলাই) নওগাঁ পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি জানায়, গত শুক্রবার (১৭ জুলাই) রাত ১১টা ৫০ মিনিটে কড়িয়া বিওপির টহল কমান্ডার নায়েক মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৭৯ এমপি থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পারুল গ্রামের হাফেজিয়া মাদ্রাসার সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা রাতের আঁধারে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৫০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ করা মাদকের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ টাকা।

উদ্ধার করা মাদকদ্রব্য পাঁচবিবি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক বলেন, নওগাঁ ও জয়পুরহাট সীমান্ত এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সীমান্তে ১৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

জয়পুরহাট পাঁচবিবি কড়িয়া সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৫০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৮ জুলাই) নওগাঁ পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি জানায়, গত শুক্রবার (১৭ জুলাই) রাত ১১টা ৫০ মিনিটে কড়িয়া বিওপির টহল কমান্ডার নায়েক মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৭৯ এমপি থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পারুল গ্রামের হাফেজিয়া মাদ্রাসার সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা রাতের আঁধারে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৫০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ করা মাদকের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ টাকা।

উদ্ধার করা মাদকদ্রব্য পাঁচবিবি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক বলেন, নওগাঁ ও জয়পুরহাট সীমান্ত এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ