ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আলমডাঙ্গায় মাদক মামলায় দুই আসামির এক বছরের কারাদণ্ড

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় উপজেলার নাগদাহ ইউনিয়নের বলিয়ারপুর গ্রামের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দুই আসামিকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।

শুক্রবার (১৭ জুলাই) সংক্ষিপ্ত বিচার আদালতের বিজ্ঞ বিচারক এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— আলমডাঙ্গা উপজেলার বলিয়ারপুর গ্রামের মো. আব্দুস সালামের ছেলে মো. সোহেল রানা (৩৮) এবং একই গ্রামের মৃত খোদা বক্স মণ্ডলের ছেলে মো. খেদের আলী (৪০)।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় দায়ের করা মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় সামরি ট্রায়ালে বিজ্ঞ আদালত প্রত্যেক আসামিকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড, ২ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

উল্লেখ্য, এর আগে বলিয়ারপুর এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় স্থানীয় জনতার হাতে আটক হওয়ার পর দুই আসামিকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হলে আদালতে বিচারের পর এ রায় ঘোষণা করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

আলমডাঙ্গায় মাদক মামলায় দুই আসামির এক বছরের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় উপজেলার নাগদাহ ইউনিয়নের বলিয়ারপুর গ্রামের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দুই আসামিকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।

শুক্রবার (১৭ জুলাই) সংক্ষিপ্ত বিচার আদালতের বিজ্ঞ বিচারক এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— আলমডাঙ্গা উপজেলার বলিয়ারপুর গ্রামের মো. আব্দুস সালামের ছেলে মো. সোহেল রানা (৩৮) এবং একই গ্রামের মৃত খোদা বক্স মণ্ডলের ছেলে মো. খেদের আলী (৪০)।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় দায়ের করা মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় সামরি ট্রায়ালে বিজ্ঞ আদালত প্রত্যেক আসামিকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড, ২ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

উল্লেখ্য, এর আগে বলিয়ারপুর এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় স্থানীয় জনতার হাতে আটক হওয়ার পর দুই আসামিকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হলে আদালতে বিচারের পর এ রায় ঘোষণা করা হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ