ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নওগাঁর পোরশায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মো. মানিক হোসেন
মো. মানিক হোসেন
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬

নওগাঁর পোরশায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নওগাঁর পোরশায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নওগাঁর পোরশা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে পোরশা থানার গাঙ্গুরিয়া ইউনিয়নের দেওনাপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানার একটি দল অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় বেলাল হোসেন (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করে। তিনি গাঙ্গুরিয়া ইউনিয়নের দেওনাপাড়া গ্রামের মৃত ছবের আলীর ছেলে।

পরে তার দেহ তল্লাশি করে হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ করা হয় উদ্ধারকৃত মাদক।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নওগাঁর পোরশায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

নওগাঁর পোরশা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে পোরশা থানার গাঙ্গুরিয়া ইউনিয়নের দেওনাপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানার একটি দল অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় বেলাল হোসেন (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করে। তিনি গাঙ্গুরিয়া ইউনিয়নের দেওনাপাড়া গ্রামের মৃত ছবের আলীর ছেলে।

পরে তার দেহ তল্লাশি করে হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ করা হয় উদ্ধারকৃত মাদক।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ