ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

​আলমডাঙ্গার বলিয়ারপুর মাঠ থেকে দুই মাদক কারবারি আটক, পুলিশের কাছে সোপর্দ, একজন পালাতক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বলিয়ারপুর গ্রামে মাদকবিরোধী অভিযানে নেমেছেন ক্ষুব্ধ এলাকাবাসী। গ্রামকে মাদকমুক্ত করতে একত্রিত হয়ে মাঠ থেকে ট্যাপেন্ডাটল ট্যাবলেট সেবনের সময় হাতেনাতে দুই মাদক কারবারিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। তবে এ সময় কৌশলে পালিয়ে গেছে তাদের অপর এক সহযোগী।

​বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে বলিয়ারপুরের পশ্চিম পাড়ার 'মালিজোলের মাঠ' নামক স্থানে এ ঘটনা ঘটে।

​আটককৃত মাদক কারবারিরা হলেন— বলিয়ারপুর পশ্চিম পাড়ার খুদাবকশ মন্ডলের ছেলে খেদের আলী (৪৫) এবং বলিয়ারপুর মোড় পাড়ার সালামত মন্ডলের ছেলে সোহেল হোসেন (৪২)। এছাড়া ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া তাদের সহযোগী হলেন বলিয়ারপুর মোড় পাড়ার বাক্কা ফকিরের ছেলে হালিম (আলিম)।

​স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আটককৃত ও পলাতক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বলিয়ারপুর ও আশেপাশের এলাকায় মাদকের একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছিল। তারা প্রতিনিয়ত মাদক কেনাবেচাসহ স্থানীয় যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছিল। তাদের এই অপকর্মে অতিষ্ঠ হয়ে বলিয়ারপুর মাদক বিরোধী যুব সমাজ ও গ্রামবাসীরা তাদের ওপর গোপন নজরদারি শুরু করেন।

​বৃহস্পতিবার রাতে 'মালিজোলের মাঠে' মাদক কেনাবেচা ও সেবন চলছে— এমন খবর পেয়ে স্থানীয় সচেতন জনতা চারদিক থেকে মাঠটি ঘিরে ফেলেন। এ সময় খেদের আলী ও সোহেল হোসেনকে ট্যাপেন্ডাটল ট্যাবলেটসহ হাতেনাতে আটকে ফেললেও, জনতার উপস্থিতি টের পেয়ে হালিম দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরবর্তীতে ঘোলদাড়ী পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের নিজেদের হেফাজতে নেয়।

​এ বিষয়ে আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) হোসেন আলী জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সাথে পলাতক আসামি হালিমকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

​আলমডাঙ্গার বলিয়ারপুর মাঠ থেকে দুই মাদক কারবারি আটক, পুলিশের কাছে সোপর্দ, একজন পালাতক

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বলিয়ারপুর গ্রামে মাদকবিরোধী অভিযানে নেমেছেন ক্ষুব্ধ এলাকাবাসী। গ্রামকে মাদকমুক্ত করতে একত্রিত হয়ে মাঠ থেকে ট্যাপেন্ডাটল ট্যাবলেট সেবনের সময় হাতেনাতে দুই মাদক কারবারিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। তবে এ সময় কৌশলে পালিয়ে গেছে তাদের অপর এক সহযোগী।

​বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে বলিয়ারপুরের পশ্চিম পাড়ার 'মালিজোলের মাঠ' নামক স্থানে এ ঘটনা ঘটে।

​আটককৃত মাদক কারবারিরা হলেন— বলিয়ারপুর পশ্চিম পাড়ার খুদাবকশ মন্ডলের ছেলে খেদের আলী (৪৫) এবং বলিয়ারপুর মোড় পাড়ার সালামত মন্ডলের ছেলে সোহেল হোসেন (৪২)। এছাড়া ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া তাদের সহযোগী হলেন বলিয়ারপুর মোড় পাড়ার বাক্কা ফকিরের ছেলে হালিম (আলিম)।

​স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আটককৃত ও পলাতক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বলিয়ারপুর ও আশেপাশের এলাকায় মাদকের একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছিল। তারা প্রতিনিয়ত মাদক কেনাবেচাসহ স্থানীয় যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছিল। তাদের এই অপকর্মে অতিষ্ঠ হয়ে বলিয়ারপুর মাদক বিরোধী যুব সমাজ ও গ্রামবাসীরা তাদের ওপর গোপন নজরদারি শুরু করেন।

​বৃহস্পতিবার রাতে 'মালিজোলের মাঠে' মাদক কেনাবেচা ও সেবন চলছে— এমন খবর পেয়ে স্থানীয় সচেতন জনতা চারদিক থেকে মাঠটি ঘিরে ফেলেন। এ সময় খেদের আলী ও সোহেল হোসেনকে ট্যাপেন্ডাটল ট্যাবলেটসহ হাতেনাতে আটকে ফেললেও, জনতার উপস্থিতি টের পেয়ে হালিম দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরবর্তীতে ঘোলদাড়ী পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের নিজেদের হেফাজতে নেয়।

​এ বিষয়ে আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) হোসেন আলী জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সাথে পলাতক আসামি হালিমকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ