ভোলার চরফ্যাশন উপজেলার আজকের এইচএসসি পরীক্ষা শেষে শিক্ষার্থীরা আন্দোলনের ডাক দিয়েছেন। আসলেই শিক্ষার্থীরা সঠিক পথে হাঁটতেছে, নাকি ভুল পথে? নাকি তারা অন্যদের উস্কানিমূলক কথায় মাঠে নেমেছে?
এ বিষয়ে চরফ্যাশন উপজেলা যুবদলের পক্ষ থেকে বলা হয়েছে, একজন সত্যিকারের মেধাবী শিক্ষার্থী কখনোই মাঠে নামে না। তারা সঠিকভাবে পড়াশোনা করে, সুন্দরভাবে পরীক্ষা শেষ করে বাসায় ফিরে যায়।
চরফ্যাশন উপজেলা যুবদল দাবি করেছে, তারা কখনোই শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো কথা বলেনি। বরং সবসময়ই শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করেছে। তাদের মতে, কিছু অসাধু ব্যক্তি ছাত্র-ছাত্রীদের ব্যবহার করে নিজেদের উদ্দেশ্য পূরণ করার চেষ্টা করছে।
তাই চরফ্যাশন উপজেলা যুবদল ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছে, তারা যেন বাসায় ফিরে যায়, ভালোভাবে পড়াশোনা করে এবং পরবর্তী পরীক্ষার প্রস্তুতি নেয়। তাদের ভাষ্য, এইচএসসি পরীক্ষা একজন ছাত্র বা ছাত্রীর ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তারা যেন কোনো অন্যায় বা অনিয়মের সঙ্গে জড়িয়ে না পড়ে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন