ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হাটহাজারীতে বন্যার্তদের পাশে ব্যারিস্টার সাকিলা ফারজানা এমপি

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বিস্তীর্ণ এলাকা এখনো পানির নিচে। প্লাবিত হয়েছে অসংখ্য ঘরবাড়ি, সড়ক ও জনপদ। খাদ্য, বিশুদ্ধ পানি ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকটে মানবেতর জীবনযাপন করছেন হাজারো বন্যাকবলিত মানুষ। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা এমপির উদ্যোগে উপজেলার ১০টি ইউনিয়ন, পৌরসভা এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের একটি ওয়ার্ডে ব্যাপক ত্রাণ বিতরণ করা হয়েছে।

স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় দুর্গম ও পানিবন্দী এলাকায় পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। এসব খাদ্য সামগ্রী হাটহাজারী উপজেলার মেখল, গড়দুয়ারা, উত্তর মাদার্শা, দক্ষিণ মাদার্শা, ফতেপুর, চিকনদণ্ডী, শিকারপুর ও বুড়িশ্চর ইউনিয়নের বন্যাকবলিত এলাকায়  বিতরণ করা হয়। পাশাপাশি হাটহাজারী পৌরসভার ক্ষতিগ্রস্ত পরিবার এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বন্যাদুর্গত মানুষের মাঝেও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

ত্রাণ বিতরণ কালে ব্যারিস্টার সাকিলা ফারজানা এমপি বলেন, দুর্যোগের এই সময়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। বন্যা পরিস্থিতির সম্পূর্ণ উন্নতি না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার সর্বোচ্চ চেষ্টা থাকবে।

তিনি আরও বলেন, শুধু সরকারের উদ্যোগই নয়, দুর্যোগ মোকাবিলায় সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকেও এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যেন কোনো বন্যার্ত পরিবার খাদ্য ও প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এ সময় হাটহাজারী উপজেলা, পৌরসভা ও দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন এবং বন্যাকবলিত মানুষের পাশে থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

হাটহাজারীতে বন্যার্তদের পাশে ব্যারিস্টার সাকিলা ফারজানা এমপি

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ