ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর এখন শেষ লগ্নে। ইতোমধ্যে টুর্নামেন্টের ১০০টি ম্যাচ সম্পন্ন হয়েছে। শিরোপা নির্ধারণের আগে বাকি রয়েছে মাত্র চারটি ম্যাচ। দুর্দান্ত পারফরম্যান্সে শেষ চারে জায়গা করে নিয়েছে সাবেক চার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড ও স্পেন।
তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি আলোচনায় রয়েছে সেমিফাইনালের টিকিটের দামও। দুই সেমিফাইনালের টিকিটের মূল্যে দেখা গেছে বড় ধরনের পার্থক্য। এক ম্যাচের টিকিটের দাম অন্যটির তুলনায় প্রায় দ্বিগুণ।
মঙ্গলবার ডালাসে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। টিকিট ট্র্যাকিং প্রতিষ্ঠান টিকিটডেটা ডটকম-এর তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সোমবার রাত ১০টা পর্যন্ত ম্যাচটির একটি টিকিটের মূল্য ছিল ১ হাজার ৩২৫ মার্কিন ডলার। গত তিন দিনে এর দাম প্রায় ২৬ শতাংশ কমেছে।
অন্যদিকে বুধবার আটলান্টায় অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল। স্থানীয়ভাবে আর্জেন্টাইন সমর্থকদের বড় উপস্থিতি এবং ম্যাচ ঘিরে বাড়তি আগ্রহের কারণে টিকিটের দামও আকাশছোঁয়া। শুরুতে একটি টিকিটের মূল্য ছিল ২ হাজার ৮৪১ ডলার। ডাইনামিক প্রাইসিংয়ের প্রভাবে কয়েক দিনের ব্যবধানে দাম বেড়ে সর্বোচ্চ ২ হাজার ৯৬৬ ডলারে পৌঁছায়। পরে কিছুটা কমে বর্তমানে দাঁড়িয়েছে ২ হাজার ৫৩৭ ডলারে।
এদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের টিকিটের দামও কম নয়। আগামী শনিবার মায়ামিতে অনুষ্ঠিত হতে যাওয়া সেই ম্যাচের একটি টিকিট কিনতে গুনতে হবে ১ হাজার ৫৪৩ ডলার।
সবচেয়ে বেশি মূল্য রাখা হয়েছে ফাইনালের টিকিটে। আগামী রোববার নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া শিরোপা নির্ধারণী ম্যাচের একটি টিকিটের বর্তমান মূল্য ৬ হাজার ৭৬০ ডলার। যদিও গত ৭২ ঘণ্টায় এ দাম প্রায় ৬ শতাংশ কমেছে। উল্লেখ্য, গত বছরের অক্টোবরে আগাম বিক্রির সময় ফাইনালের একটি টিকিটের সর্বোচ্চ মূল্য ছিল ১৩ হাজার ৬৫০ ডলার।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন