ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চার মন্ত্রীর পরিবর্তন চান এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬

চার মন্ত্রীর পরিবর্তন চান এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী
ছবি: সংগৃহীত

দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতকে আরও কার্যকর ও গতিশীল করতে চার মন্ত্রীর পরিবর্তনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে পরিবর্তন করা প্রয়োজন।

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, "দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতকে গতিশীল করতে অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী— এই চারজনকেই পরিবর্তন করা উচিত।"

সামাজিক যোগাযোগমাধ্যমে তার এ মন্তব্য ব্যাপক সাড়া ফেলে। মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত পোস্টটিতে প্রায় ৩০ হাজার প্রতিক্রিয়া জমা পড়ে। এছাড়া প্রায় ১ হাজার ৭০০ জন ব্যবহারকারী এতে মন্তব্য করেন।

এর আগে সোমবার দেওয়া আরেকটি ফেসবুক পোস্টে চলমান বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি ও আলিম পরীক্ষা আয়োজনের সমালোচনা করেন এনসিপির এই নেতা।

সেখানে তিনি বলেন, "শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তা আগে, পরীক্ষা পরে। বন্যা পরিস্থিতি বিবেচনায় এইচএসসি ও আলিম পরীক্ষা নিয়ে দ্রুত, বাস্তবসম্মত ও মানবিক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।"

তার এই দুই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের আলোচনা ও প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চার মন্ত্রীর পরিবর্তন চান এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতকে আরও কার্যকর ও গতিশীল করতে চার মন্ত্রীর পরিবর্তনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে পরিবর্তন করা প্রয়োজন।

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, "দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতকে গতিশীল করতে অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী— এই চারজনকেই পরিবর্তন করা উচিত।"

সামাজিক যোগাযোগমাধ্যমে তার এ মন্তব্য ব্যাপক সাড়া ফেলে। মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত পোস্টটিতে প্রায় ৩০ হাজার প্রতিক্রিয়া জমা পড়ে। এছাড়া প্রায় ১ হাজার ৭০০ জন ব্যবহারকারী এতে মন্তব্য করেন।

এর আগে সোমবার দেওয়া আরেকটি ফেসবুক পোস্টে চলমান বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি ও আলিম পরীক্ষা আয়োজনের সমালোচনা করেন এনসিপির এই নেতা।

সেখানে তিনি বলেন, "শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তা আগে, পরীক্ষা পরে। বন্যা পরিস্থিতি বিবেচনায় এইচএসসি ও আলিম পরীক্ষা নিয়ে দ্রুত, বাস্তবসম্মত ও মানবিক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।"

তার এই দুই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের আলোচনা ও প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ