ডাচ ফুটবলের পরিচিত রেফারি রব ডাইপেরিঙ্ক আর নেই। ৩৮ বছর বয়সে তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ইউরোপীয় ফুটলবলে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে এখন পর্যন্ত মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি।
চলমান ফিফা বিশ্বকাপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রাথমিক তালিকায় ছিলেন ডাইপেরিঙ্ক। কিন্তু তার বিরুদ্ধে ওঠা একটি অভিযোগকে কেন্দ্র করে পুলিশের তদন্ত চলায় গত মে মাসে বিশ্বকাপের রেফারিদের চূড়ান্ত তালিকা থেকে তার নাম বাদ দেয় ফিফা।
গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের মেট্রোপলিটন পুলিশ এক কিশোরের করা যৌন হয়রানির অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছিল। যদিও পরে পর্যাপ্ত প্রমাণের অভাবে মামলাটি আর এগোয়নি। তবুও চলমান তদন্তের বিষয়টি বিবেচনায় রেখে ফিফা তাকে বিশ্বকাপে দায়িত্ব দেয়নি।
ডাইপেরিঙ্কের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নেদারল্যান্ডস ফুটবল অ্যাসোসিয়েশন (কেএনভিবি)। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, তারা শুধু একজন দক্ষ রেফারিকেই হারায়নি, বরং একজন মানবিক, নিষ্ঠাবান ও নিবেদিতপ্রাণ সহকর্মীকেও হারিয়েছে।
বিবৃতিতে বলা হয়, "রব ডাইপেরিঙ্কের আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার পরিবার, বন্ধু ও স্বজনদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা রইল।"
বিশ্বকাপের তালিকা থেকে বাদ পড়ার পর ডাচ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ডাইপেরিঙ্ক দাবি করেছিলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তিনি বলেন, তদন্তের শুরু থেকেই পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করেছেন এবং ফিফা, উয়েফা কিংবা ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে কোনো তথ্য গোপন করেননি। বিশ্বকাপে দায়িত্ব না পাওয়ায় তিনি হতাশাও প্রকাশ করেছিলেন।
২০১৭ সাল থেকে নেদারল্যান্ডসের ঘরোয়া ফুটবলে রেফারির দায়িত্ব পালন করে আসছিলেন ডাইপেরিঙ্ক। ২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ এবং একই বছরের প্যারিস অলিম্পিকেও তিনি রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন। তার অকাল মৃত্যুতে ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন