ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ফাইনালের লড়াইয়ে নতুন ছকে আর্জেন্টিনা, একাদশে আসছে পরিবর্তন?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬

ফাইনালের লড়াইয়ে নতুন ছকে আর্জেন্টিনা, একাদশে আসছে পরিবর্তন?
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে বুধবার (১৫ জুলাই) ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ফাইনালের টিকিট নিশ্চিতের লড়াইকে সামনে রেখে শেষ অনুশীলন শেষে কানসাস সিটি থেকে আটলান্টায় পৌঁছেছে লিওনেল স্কালোনির শিষ্যরা। ম্যাচের আগে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশে দুটি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস

সোমবারের অনুশীলনে প্রথমে হালকা ওয়ার্ম-আপ করেন ফুটবলাররা। পরে ছোট পরিসরে বলের নিয়ন্ত্রণ, পাসিং অনুশীলন এবং একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেন তারা। তবে এখনো শুরুর একাদশ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ইঙ্গিত দেননি কোচ স্কালোনি।

ধারণা করা হচ্ছে, ম্যাচের আগের দিন আটলান্টায় অনুষ্ঠিত শেষ অনুশীলনেই রক্ষণভাগ, সেট-পিস এবং ম্যাচ পরিকল্পনা চূড়ান্ত করবেন আর্জেন্টিনার কোচিং স্টাফ।

কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারালেও আর্জেন্টিনার পারফরম্যান্স প্রত্যাশা পূরণ করতে পারেনি। প্রতিপক্ষ ১০ জনের দলে পরিণত হওয়ার পরও জয় নিশ্চিত করতে অতিরিক্ত ৩০ মিনিট খেলতে হয়েছে। তবু স্কালোনি তার পরীক্ষিত ও অভিজ্ঞ ফুটবলারদের ওপরই আস্থা রাখতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে মিশরের বিপক্ষে যে একাদশ মাঠে নেমেছিল, সুইজারল্যান্ডের বিপক্ষেও একই দল খেলিয়েছিলেন তিনি। স্কালোনির মতে, দল ম্যাচ নিয়ন্ত্রণে রাখতে এবং সুযোগ তৈরি করতে সক্ষম হয়েছিল। তবে গোলের সামনে ব্যর্থতা ও কয়েকটি রক্ষণাত্মক ভুলই ভোগায় আর্জেন্টিনাকে।

তবে ইংল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মাঝমাঠে কিছু পরিবর্তন আসতে পারে। যদিও লিয়ান্দ্রো পারেদেস ক্র্যাম্পে ভুগেছেন, তবুও তার চোট গুরুতর নয়।

টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ডান প্রান্তে নাহুয়েল মোলিনার জায়গায় সুযোগ পেতে পারেন গনসালো মন্টিয়েল। এছাড়া মাঝমাঠে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের পরিবর্তে নিকোলাস গনসালেসকে দেখা যেতে পারে।

তবে সবকিছুই এখনো সম্ভাবনার পর্যায়ে। কারণ গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একাদশ গোপন রাখাই স্কালোনির দীর্ঘদিনের কৌশল। ড্রেসিংরুমে শেষ দলীয় বৈঠকের আগে তিনি সাধারণত নিজের পরিকল্পনা প্রকাশ করেন না। ফলে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার চূড়ান্ত একাদশ জানতে অপেক্ষা করতে হবে ম্যাচ শুরুর ঠিক আগ পর্যন্ত।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ফাইনালের লড়াইয়ে নতুন ছকে আর্জেন্টিনা, একাদশে আসছে পরিবর্তন?

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ