ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সুষ্ঠু ও মানবিক পরীক্ষা পরিবেশের দাবিতে চরফ্যাশন সরকারি কলেজ শিক্ষার্থীদের বক্তব্য

চরফ্যাশন প্রতিনিধি
চরফ্যাশন প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬

সুষ্ঠু ও মানবিক পরীক্ষা পরিবেশের দাবিতে চরফ্যাশন সরকারি কলেজ শিক্ষার্থীদের বক্তব্য

পরীক্ষার হলে ন্যায্য, স্বাভাবিক ও মানবিক পরিবেশ নিশ্চিত করার দাবিতে নিজেদের অবস্থান তুলে ধরেছেন চরফ্যাশন সরকারি কলেজের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, কিছু শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্বের প্রভাব কেন্দ্র পরিচালনায় পড়ছে, যার নেতিবাচক প্রভাব ভোগ করতে হচ্ছে সাধারণ পরীক্ষার্থীদের।

শিক্ষার্থীদের দাবি, যেসব প্রতিষ্ঠান থেকে পরীক্ষার্থীরা বিভিন্ন কেন্দ্র থেকে এসে পরীক্ষা দিচ্ছেন, সেসব প্রতিষ্ঠানের সঙ্গে কেন্দ্র পরিচালনাকারী কিছু প্রতিষ্ঠানের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। তাদের প্রশ্ন, শিক্ষক বা প্রতিষ্ঠানের পারস্পরিক দ্বন্দ্বের দায় কেন পরীক্ষার্থীদের বহন করতে হবে।

চরফ্যাশন সরকারি কলেজের শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, তাদের চলমান আন্দোলনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে "নকল করতে না পেরে আন্দোলন" হিসেবে প্রচার করা হচ্ছে, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা স্পষ্টভাবে জানান, তারা নকল বা মোবাইল ফোন ব্যবহার করে পরীক্ষা দেওয়ার পক্ষে নন। তাদের দাবি কেবল একটি—পরীক্ষার হলে অপ্রয়োজনীয় অতিরিক্ত কঠোরতার পরিবর্তে ন্যায্য, স্বাভাবিক ও মানবিক পরিবেশ নিশ্চিত করা।

তাদের ভাষ্য অনুযায়ী, সামান্য বিষয়েও উত্তরপত্র কেড়ে নেওয়া, অতিরিক্ত চাপ সৃষ্টি এবং কঠোর আচরণের কারণে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়, যা পরবর্তীতে আন্দোলনের রূপ নেয়। আন্দোলনের সময় লাঠিচার্জ, টিয়ারগ্যাস নিক্ষেপসহ বলপ্রয়োগের অভিযোগও তুলেছেন তারা।

শিক্ষার্থীদের দাবি, অতীতের বিভিন্ন পরীক্ষাতেও চরফ্যাশন সরকারি কলেজ ও চরফ্যাশন মহিলা কলেজকে কেন্দ্র করে পরীক্ষা পরিচালনা নিয়ে উত্তেজনা ও বিরোধের ঘটনা ঘটেছে। তাই বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজন হলে কেন্দ্র ব্যবস্থাপনায় পরিবর্তনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা, যাতে ভবিষ্যতে কোনো পরীক্ষার্থীকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়।

শিক্ষার্থীরা পুনরায় জানিয়েছেন, তারা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরীক্ষা চান। একই সঙ্গে এমন একটি পরীক্ষা পরিবেশ প্রত্যাশা করেন, যেখানে শিক্ষার্থীদের সঙ্গে মানবিক আচরণ করা হবে, তাদের ন্যায্য অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং প্রকৃত ঘটনা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সবার সামনে তুলে ধরা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সুষ্ঠু ও মানবিক পরীক্ষা পরিবেশের দাবিতে চরফ্যাশন সরকারি কলেজ শিক্ষার্থীদের বক্তব্য

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ