অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের অলরাউন্ডার অ্যাশলি গার্ডনারের ব্যক্তিজীবন নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। বিয়ের মাত্র দুই বছরের মাথায় স্ত্রী মনিকা রাইটের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটছেন তিনি। গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, সতীর্থ এক ক্রিকেটারের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠার জেরেই তাদের দাম্পত্যে ভাঙন দেখা দেয়।
প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালে একটি অনলাইন অ্যাপের মাধ্যমে পরিচয় হয় অ্যাশলি গার্ডনার ও মনিকা রাইটের। প্রায় চার বছর সম্পর্কে থাকার পর ২০২৪ সালের এপ্রিলে বিয়ে করেন তারা। তবে বিয়ের কয়েক মাসের মধ্যেই সম্পর্কে টানাপোড়েন শুরু হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, গত বছর ভারতে অনুষ্ঠিত একদিনের বিশ্বকাপ চলাকালে ২২ বছর বয়সী সতীর্থ জর্জিয়ার সঙ্গে গার্ডনারের ঘনিষ্ঠতা তৈরি হয়। বিষয়টি নিয়ে সন্দেহ দেখা দিলে মনিকা বিশ্বকাপ চলাকালেই ভারতে চলে যান। প্রতিবেদনে বলা হয়েছে, এতে গার্ডনার অসন্তুষ্ট হয়েছিলেন।
দেশে ফেরার পর দুজনের মধ্যে বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা হয়। গার্ডনার সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করলেও মনিকা তা মেনে নিতে পারেননি। এরপর থেকেই তারা আলাদা থাকতে শুরু করেন।
মনিকার এক ঘনিষ্ঠ বান্ধবীর দাবি, দম্পতি সন্তান নেওয়ার পরিকল্পনাও করেছিলেন এবং এ বিষয়ে একটি ক্লিনিকের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তবে সম্পর্কের অবনতির পর মনিকা সেই পরিকল্পনা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেন।
এদিকে মনিকার অনুপস্থিতিতে সিডনির বাসা থেকে নিজের ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে বেরিয়ে যান গার্ডনার। শুধু বিয়ের আংটিটি বাসায় রেখে যান বলে জানা গেছে। পরে বাসায় ফিরে সেটি দেখতে পান মনিকা। বর্তমানে তারা আইনি বিচ্ছেদের প্রক্রিয়া শুরু করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ডেইলি মেইল-এর একটি প্রতিবেদনের স্ক্রিনশট এবং জর্জিয়ার ছবি একসঙ্গে প্রকাশ করে মনিকা লেখেন, "এই সেই নারী, যার জন্য অ্যাশলি আমাকে প্রতারণা করেছে।" এরপরই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের অনেকেই গার্ডনার ও জর্জিয়ার সম্পর্কের বিষয়ে অবগত ছিলেন। যদিও এতদিন বিষয়টি প্রকাশ্যে না এলেও সাম্প্রতিক ঘটনাপ্রবাহের পর তা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
সূত্র: এনডিটিভি

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন