ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ছাত্রশিবিরে আর নেই ডাকসু ভিপি সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬

ছাত্রশিবিরে আর নেই ডাকসু ভিপি সাদিক কায়েম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। বিদায়ের সময় তিনি সংগঠনটির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

সোমবার (১৩ জুলাই) বিকেলে বিষয়টি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেন সাদিক কায়েম। তিনি জানান, ছাত্রশিবিরে বছরে দুই দফা সাংগঠনিক পুনর্গঠন (সেটআপ) করা হয়। ২০২৬ সালের ষাণ্মাসিক সেটআপের অংশ হিসেবে তার সাংগঠনিক দায়িত্বের সমাপ্তি হয়েছে।

এ বিষয়ে ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং ডাকসুর জিএস এস এম ফরহাদ জানান, চলতি ষাণ্মাসিক সাংগঠনিক পুনর্গঠনে কেন্দ্রীয় পর্যায়ের ৯ জন সম্পাদককে সাংগঠনিক ছুটি দেওয়া হয়েছে।

বিদায় নেওয়া নেতারা হলেন, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম, মিডিয়া সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী, এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ, ছাত্র অধিকার সম্পাদক মুহিবুর রহমান মুহিব, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, ব্যবসায় শিক্ষা সম্পাদক নুরুল হুদা, পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমান এবং দাওয়াহ সম্পাদক শাহীন আহমেদ।

এদিকে বিকেলে নিজের ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে সাদিক কায়েম লিখেছেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, আমার আবেগ আর ভালোবাসার প্রিয় সংগঠন। দেখতে দেখতে দীর্ঘ এক সোনালী অধ্যায়ের সমাপ্তি ঘটলো। সংগঠনের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে ইসলামী ছাত্রশিবির থেকে আজ আমার আনুষ্ঠানিক ছুটি হয়েছে।”

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ছাত্রশিবিরে আর নেই ডাকসু ভিপি সাদিক কায়েম

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ