ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার পরিধি আরও বৃদ্ধি পেতে যাচ্ছে। দেশের মোট ৪১৮টি হাসপাতালকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে স্থান পেয়েছে এই স্বাস্থ্য কমপ্লেক্সটির নাম। এই সুসংবাদে স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্টদের মাঝে বইছে আনন্দের হাওয়া।জানা গেছে, সম্প্রতি প্রকাশিত সরকারি তালিকার একেবারে শেষ দিকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাম থাকায় বিষয়টি শুরুতে অনেকেরই নজরে আসেনি। ফলে হাসপাতালটি উন্নয়ন তালিকা থেকে বাদ পড়েছে ভেবে স্থানীয়রা ও সাধারণ মানুষের মনে চরম ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে সে সময় বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়েছিল। তবে পরবর্তীতে তালিকাটি গভীরভাবে পর্যালোচনার পর পীরগঞ্জের নাম থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এর ফলে পূর্বের সব ক্ষোভ ও ভুল বোঝাবুঝির অবসান ঘটেছে।পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ১০১ শয্যায় উন্নীত করার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় স্থানীয় সর্বস্তরের জনগণ ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমানকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। এলাকাবাসীর মতে, এই প্রত্যন্ত অঞ্চলের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সংসদ সদস্যের আন্তরিক প্রচেষ্টা প্রশংসার দাবিদার।
স্থানীয় বাসিন্দারা জানান, হাসপাতালটি ১০১ শয্যায় উন্নীত হলে আধুনিক চিকিৎসা সরঞ্জামের পাশাপাশি চিকিৎসকের সংখ্যাও বাড়বে। ফলে পীরগঞ্জ ও এর আশেপাশের হাজার হাজার জন-সাধারণ মানুষকে আর উন্নত চিকিৎসার জন্য জেলা শহরে বা দূর-দূরান্তে ছুটে যেতে হবে না। এখন থেকে ঘরের কাছেই মিলবে উন্নত স্বাস্থ্যসেবা।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন