ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে জামায়াত আমীরের শোক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৬

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে জামায়াত আমীরের শোক
ছবি: সংগৃহীত

সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

রোববার (১২ জুলাই) দেওয়া এক শোকবার্তায় ডা. শফিকুর রহমান বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন দেশের একজন খ্যাতিমান সিনিয়র আইনজীবী, পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিবিদ এবং দায়িত্বশীল জননেতা। তিনি পেশাগত ও রাজনৈতিক জীবনে সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

শোকবার্তায় তিনি আরও উল্লেখ করেন, জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালনকালে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দল-মত নির্বিশেষে সবার শ্রদ্ধা ও আস্থা অর্জন করেছিলেন। রাজনৈতিক অস্থিরতার সময়, বিশেষ করে বিগত সরকারের আমলে রাজনৈতিক নিপীড়নের শিকার ব্যক্তিদের প্রতি তিনি সহানুভূতিশীল ছিলেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ আইনি ও রাজনৈতিক পরামর্শ দিয়ে ভূমিকা রেখেছেন।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের আইনি লড়াইয়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার অন্যতম প্রধান আইনজীবী হিসেবে আদালতে দাঁড়িয়েছেন। এমনকি কঠিন সময়েও তিনি কোনো ধরনের পারিশ্রমিক গ্রহণ না করে নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছেন। তার ভাষায়, ‘নিপীড়িত ও মজলুম মানুষের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব।’ এই মানবিক ও নিঃস্বার্থ অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হবে।

শোকবার্তার শেষাংশে জামায়াত আমীর মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদাউস দান করা হয় এবং তার শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে জামায়াত আমীরের শোক

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ