ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মুজিববর্ষ উদযাপনে ব্যয় সংসদে প্রকাশ করলেন অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৬

মুজিববর্ষ উদযাপনে ব্যয় সংসদে প্রকাশ করলেন অর্থমন্ত্রী
ছবি: সংগৃহীত

‘মুজিববর্ষ’ উদযাপন উপলক্ষে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় নেওয়া কর্মসূচি, শেখ মুজিবুর রহমানের ছবি ও বেদী নির্মাণ, সরকারি দপ্তরে ব্রোঞ্জ, তামা ও মার্বেল পাথরের মূর্তি স্থাপন এবং জাতীয় পর্যায়ে সময় গণনার ডিজিটাল বোর্ড তৈরিসহ বিভিন্ন খাতে সরকারের মোট ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা ব্যয় হয়েছে। জাতীয় সংসদে এই তথ্য তুলে ধরেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (১২ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান (বেলাল)-এর এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী ব্যয়ের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।

সংসদ সদস্য তাঁর প্রশ্নে জানতে চান, ‘মুজিববর্ষ’ উপলক্ষে প্রতিটি জেলা ও উপজেলায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, শেখ মুজিবুর রহমানের ছবি ও বেদী নির্মাণ, সরকারি অফিসগুলোতে ব্রোঞ্জ, তামা ও মার্বেল পাথরের মূর্তি স্থাপন এবং রাষ্ট্রীয়ভাবে সময় গণনার ডিজিটাল বোর্ড তৈরিতে সরকারের মোট কত টাকা ব্যয় হয়েছে। একই সঙ্গে এ ব্যয়ের বিষয়ে সরকার কোনো পদক্ষেপ নেবে কি না, তাও জানতে চান তিনি।

জবাবে অর্থমন্ত্রী জানান, ‘মুজিববর্ষ’ উদযাপন উপলক্ষে দেশের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মাধ্যমে বাস্তবায়িত কর্মসূচিগুলোতে সর্বমোট ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা ব্যয় হয়েছে।

তিনি আরও জানান, এ সংক্রান্ত ‘মুজিববর্ষ উদযাপন বাবদ ব্যয় বিবরণী’ শীর্ষক একটি বিস্তারিত প্রতিবেদনও তাঁর লিখিত জবাবের সঙ্গে জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে, যেখানে ব্যয়ের খাতভিত্তিক তথ্য সংযুক্ত রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মুজিববর্ষ উদযাপনে ব্যয় সংসদে প্রকাশ করলেন অর্থমন্ত্রী

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

‘মুজিববর্ষ’ উদযাপন উপলক্ষে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় নেওয়া কর্মসূচি, শেখ মুজিবুর রহমানের ছবি ও বেদী নির্মাণ, সরকারি দপ্তরে ব্রোঞ্জ, তামা ও মার্বেল পাথরের মূর্তি স্থাপন এবং জাতীয় পর্যায়ে সময় গণনার ডিজিটাল বোর্ড তৈরিসহ বিভিন্ন খাতে সরকারের মোট ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা ব্যয় হয়েছে। জাতীয় সংসদে এই তথ্য তুলে ধরেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (১২ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান (বেলাল)-এর এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী ব্যয়ের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।

সংসদ সদস্য তাঁর প্রশ্নে জানতে চান, ‘মুজিববর্ষ’ উপলক্ষে প্রতিটি জেলা ও উপজেলায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, শেখ মুজিবুর রহমানের ছবি ও বেদী নির্মাণ, সরকারি অফিসগুলোতে ব্রোঞ্জ, তামা ও মার্বেল পাথরের মূর্তি স্থাপন এবং রাষ্ট্রীয়ভাবে সময় গণনার ডিজিটাল বোর্ড তৈরিতে সরকারের মোট কত টাকা ব্যয় হয়েছে। একই সঙ্গে এ ব্যয়ের বিষয়ে সরকার কোনো পদক্ষেপ নেবে কি না, তাও জানতে চান তিনি।

জবাবে অর্থমন্ত্রী জানান, ‘মুজিববর্ষ’ উদযাপন উপলক্ষে দেশের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মাধ্যমে বাস্তবায়িত কর্মসূচিগুলোতে সর্বমোট ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা ব্যয় হয়েছে।

তিনি আরও জানান, এ সংক্রান্ত ‘মুজিববর্ষ উদযাপন বাবদ ব্যয় বিবরণী’ শীর্ষক একটি বিস্তারিত প্রতিবেদনও তাঁর লিখিত জবাবের সঙ্গে জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে, যেখানে ব্যয়ের খাতভিত্তিক তথ্য সংযুক্ত রয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ