ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৬

প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
ছবি: সংগৃহীত

প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য সুখবর দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ২০২৬ সালের বৃত্তি পরীক্ষা থেকে নির্বাচিত শিক্ষার্থীদের জন্য বৃত্তির অর্থ দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আগামী বছর থেকে বৃত্তিপ্রাপ্তরা আগের তুলনায় উল্লেখযোগ্য বেশি আর্থিক সহায়তা পাবেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) শাহীনা ফেরদৌসী জানিয়েছেন, ২০২৬ সালের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রেই নতুন এই বর্ধিত আর্থিক সুবিধা কার্যকর হবে।

বর্তমানে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এককালীন ২২৫ টাকা এবং মাসিক ৩০০ টাকা করে পেয়ে থাকে। অন্যদিকে, সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা এককালীন ২২৫ টাকা ও মাসিক ২২৫ টাকা পান।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সাল থেকে ট্যালেন্টপুলে নির্বাচিত শিক্ষার্থীরা এককালীন ৪৫০ টাকা এবং মাসিক ৬০০ টাকা পাবে। একই সঙ্গে সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তদের এককালীন অনুদান ৪৫০ টাকা এবং মাসিক ভাতা ৪৫০ টাকায় উন্নীত করা হচ্ছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃত্তি পরীক্ষা ১০০ নম্বরের এবং পরীক্ষার সময় ২ ঘণ্টা ৩০ মিনিট। পরীক্ষায় বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয়।

প্রাথমিক পর্যায়ের এই বৃত্তির সুবিধা সাধারণত পরবর্তী তিন বছর বা অষ্টম শ্রেণি পর্যন্ত বহাল থাকে।

এর আগে রোববার দুপুরে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

প্রকাশিত ফল অনুযায়ী, এবার সারা দেশে মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ গ্রেডে ৪৬ হাজার ২৮১ জন রয়েছে। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৩৫ হাজার ৮৯২ জন (৪৫.২৯ শতাংশ) ছাত্র এবং ৪৩ হাজার ৩৫৪ জন (৫৪.৭১ শতাংশ) ছাত্রী

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বড় সুখবর

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ