ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

৬ রোহিঙ্গা শ্রমিক অপহরণ মামলার মূল হোতা গ্রেফতার

গ্রেপ্তারকৃত আসামি মিজানুর রহমান । ছবি: প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ছয় রাবার শ্রমিক অপহরণের বহুল আলোচিত ঘটনার মূল হোতা ও একাধিক মামলার পলাতক আসামি মিজানুর রহমানকে (২৬) গ্রেফতার করেছে র‌্যাব-১৫। শনিবার (১১ জুলাই) বিকেলে কক্সবাজার সদর উপজেলার জানারঘোনা পাওয়ার হাউস এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, গত ৩ জুলাই রাত সাড়ে ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের বড়ইঝিরি এলাকার একটি রাবার বাগান থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা ছয়জন রোহিঙ্গা শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে। পরে অপহৃতদের পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ সময় অপহৃতদের শারীরিক নির্যাতনেরও অভিযোগ উঠে।

এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হলে বিষয়টি স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। এরপর থেকেই র‌্যাব-১৫ গোয়েন্দা নজরদারি বাড়িয়ে অভিযানে নামে।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে কক্সবাজার সদর থানার জানারঘোনা পাওয়ার হাউস এলাকায় অভিযান চালিয়ে অপহরণচক্রের মূল হোতা মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়। তিনি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত আহমদ হোসেনের ছেলে।

র‌্যাবের ভাষ্য অনুযায়ী, গ্রেফতার হওয়া মিজানুর মাদক মামলায় সাজাপ্রাপ্ত। এছাড়া নারী ও শিশু নির্যাতনসহ একাধিক মামলার পলাতক আসামি হিসেবেও তিনি আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত ছিলেন।

গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরে তাকে এবং উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

৬ রোহিঙ্গা শ্রমিক অপহরণ মামলার মূল হোতা গ্রেফতার

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ