ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় যুবকদের ভূমিকা অপরিহার্য: শাহজাহান

মুহাম্মদ শাহজাহান । ছবি: প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নোয়াখালী জেলা যুব বিভাগের উদ্যোগে শনিবার (১১ জুলাই) জেলা পর্যায়ের যুব দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা আদর্শবান, সৎ ও দায়িত্বশীল যুবসমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, নৈতিক নেতৃত্ব ও সামাজিক দায়বদ্ধতার চর্চার মাধ্যমেই একটি কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণ সম্ভব।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান বলেন, একটি আদর্শ, মানবিক ও কল্যাণরাষ্ট্র গঠনে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, তরুণদের দেশপ্রেম, সততা, নৈতিকতা ও আদর্শিক চেতনায় উদ্বুদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে দেশ দুর্নীতি, বৈষম্য ও সামাজিক অবক্ষয় থেকে মুক্ত হয়ে উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে মাদক, সন্ত্রাস, অপসংস্কৃতি ও নৈতিক অবক্ষয়ের মতো নানা চ্যালেঞ্জ থেকে যুবসমাজকে রক্ষা করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ইসলামের নৈতিক শিক্ষার আলোকে দায়িত্বশীল, শৃঙ্খলাবদ্ধ ও মানবিক প্রজন্ম গড়ে তোলাই সময়ের অন্যতম প্রধান প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

মুহাম্মদ শাহজাহান বলেন, যুবকরাই জাতির সবচেয়ে বড় শক্তি। তাদের মেধা, কর্মক্ষমতা ও উদ্ভাবনী চিন্তাকে ইতিবাচকভাবে কাজে লাগানো গেলে বাংলাদেশ একটি সুখী, সমৃদ্ধ ও ইনসাফভিত্তিক রাষ্ট্রে পরিণত হতে পারে। এজন্য প্রতিটি তরুণকে আত্মশুদ্ধি, চরিত্র গঠন, সামাজিক দায়িত্ববোধ এবং দেশ ও মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করার আহ্বান জানান তিনি।

জেলা যুব বিভাগের সভাপতি রাশেদ বিল্লাহ আলমগীর-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নোয়াখালী জেলা আমীর খোন্দকার মুহাম্মদ ইসহাক

এ সময় আরও বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মাওলানা সাইয়েদ আহমাদ, জেলা সহকারী সেক্রেটারি ইসমাইল হোসাইন মানিক, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মিছবাহ উদ্দিন এবং অ্যাডভোকেট তাজুল ইসলাম

অনুষ্ঠান পরিচালনা করেন নোয়াখালী শহর যুব বিভাগের সভাপতি আব্দুল্লাহ আল রাকিব

বক্তারা বলেন, আদর্শিক ও নৈতিকভাবে সমৃদ্ধ যুবসমাজ গড়ে তুলতে সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি সামাজিক সেবা, মানবিক উদ্যোগ এবং নৈতিক শিক্ষার প্রসারে আরও গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে যুবকদের ব্যক্তিগত দক্ষতা উন্নয়নের পাশাপাশি দেশ, জাতি ও মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা।

সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকার যুব বিভাগের দায়িত্বশীল নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, দক্ষ নেতৃত্ব তৈরির উদ্যোগ জোরদার করা এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড সম্প্রসারণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় যুবকদের ভূমিকা অপরিহার্য: শাহজাহান

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ