ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রোববার প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল, যেভাবে জানবেন ফলাফল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৬

রোববার প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল, যেভাবে জানবেন ফলাফল
ছবি: সংগৃহীত

রোববার (১২ জুলাই) প্রকাশ করা হবে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল। একইদিন দুপুর ১২টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

এর আগে গত বৃহস্পতিবার ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় তা স্থগিত করা হয়। প্রয়োজনীয় সব প্রক্রিয়া শেষ হওয়ায় এবার নির্ধারিত সময়েই ফল প্রকাশ করা হচ্ছে।

ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই শিক্ষার্থীরা অনলাইন এবং মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে নিজেদের ফল জানতে পারবেন। এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইটেও ফলাফল দেখা যাবে।

এসএমএসে যেভাবে ফল জানবেন

যেকোনো মোবাইল অপারেটর (টেলিটক, গ্রামীণফোন, রবি, এয়ারটেল বা বাংলালিংক) থেকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে:

DPE <স্পেস> রোল নম্বর

এরপর বার্তাটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

উদাহরণ: শিক্ষার্থীর রোল নম্বর ১২৩৪৫৬ হলে লিখতে হবে DPE 123456 এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। কিছুক্ষণের মধ্যেই ফিরতি এসএমএসে শিক্ষার্থীর নাম ও ফলাফল জানিয়ে দেওয়া হবে।

অনলাইনে যেভাবে ফল দেখবেন

এসএমএসের পাশাপাশি ইন্টারনেট ব্যবহার করেও বিস্তারিত ফলাফল দেখা যাবে। এজন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইপেমিস ওয়েবসাইটে প্রবেশ করে ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা’ অপশন নির্বাচন করতে হবে।

এরপর শিক্ষার্থীর রোল নম্বর, জেলা ও উপজেলা সঠিকভাবে পূরণ করে ‘সাবমিট’ বা ‘ফল দেখুন’ বাটনে ক্লিক করলে স্ক্রিনে মার্কশিটসহ বিস্তারিত ফলাফল দেখা যাবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ফল প্রকাশের পর শিক্ষার্থীরা সহজ ও দ্রুত উপায়ে এসব মাধ্যম ব্যবহার করে নিজেদের ফলাফল জানতে পারবেন।

ক্যাটাগরি: শিক্ষা

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রোববার প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল, যেভাবে জানবেন ফলাফল

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ