ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আল-আকসার প্রধান মুফতির বিরুদ্ধে ইসরাইলের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৬

আল-আকসার প্রধান মুফতির বিরুদ্ধে ইসরাইলের নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত

অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদের প্রধান মুফতি শেখ মোহাম্মদ হুসেইনকে এক সপ্তাহের জন্য মসজিদ প্রাঙ্গণে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ। বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর

জেরুজালেম গভর্নরেটের এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার (১০ জুলাই) জুমার খুতবা প্রদান ও নামাজে ইমামতি শেষে ইসরাইলি বাহিনী শেখ মোহাম্মদ হুসেইনকে আটক করে। পরে তাকে মুক্তি দেওয়া হলেও আগামী এক সপ্তাহ আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ না করার নির্দেশ দেওয়া হয়।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ইসরাইলি পুলিশের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সাম্প্রতিক বছরগুলোতে আল-আকসা মসজিদের খতিব ও ধর্মীয় নেতাদের বিরুদ্ধে এ ধরনের নিষেধাজ্ঞা একাধিকবার আরোপ করেছে ইসরাইলি কর্তৃপক্ষ।

এর আগে শুক্রবার আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায় করতে কয়েক দশক হাজার ফিলিস্তিনি মুসল্লি সমবেত হন।

অন্যদিকে, পবিত্র এই ধর্মীয় স্থাপনাকে কেন্দ্র করে উত্তেজনা আরও বাড়ছে। ফিলিস্তিনের আওকাফ ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, গত জুন মাসে ইসরাইলি বাহিনী ২৬ বার আল-আকসা মসজিদ প্রাঙ্গণে অভিযান চালিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর পাহারায় মুঘরাবি (মাগরিবি) গেট দিয়ে নির্ধারিত দর্শনার্থী সময়ে ৪ হাজার ২১২ জন ইসরাইলি আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেন। এ ঘটনাগুলোকে কেন্দ্র করে অঞ্চলজুড়ে উদ্বেগ ও উত্তেজনা অব্যাহত রয়েছে।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

আল-আকসার প্রধান মুফতির বিরুদ্ধে ইসরাইলের নিষেধাজ্ঞা

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদের প্রধান মুফতি শেখ মোহাম্মদ হুসেইনকে এক সপ্তাহের জন্য মসজিদ প্রাঙ্গণে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ। বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর

জেরুজালেম গভর্নরেটের এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার (১০ জুলাই) জুমার খুতবা প্রদান ও নামাজে ইমামতি শেষে ইসরাইলি বাহিনী শেখ মোহাম্মদ হুসেইনকে আটক করে। পরে তাকে মুক্তি দেওয়া হলেও আগামী এক সপ্তাহ আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ না করার নির্দেশ দেওয়া হয়।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ইসরাইলি পুলিশের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সাম্প্রতিক বছরগুলোতে আল-আকসা মসজিদের খতিব ও ধর্মীয় নেতাদের বিরুদ্ধে এ ধরনের নিষেধাজ্ঞা একাধিকবার আরোপ করেছে ইসরাইলি কর্তৃপক্ষ।

এর আগে শুক্রবার আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায় করতে কয়েক দশক হাজার ফিলিস্তিনি মুসল্লি সমবেত হন।

অন্যদিকে, পবিত্র এই ধর্মীয় স্থাপনাকে কেন্দ্র করে উত্তেজনা আরও বাড়ছে। ফিলিস্তিনের আওকাফ ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, গত জুন মাসে ইসরাইলি বাহিনী ২৬ বার আল-আকসা মসজিদ প্রাঙ্গণে অভিযান চালিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর পাহারায় মুঘরাবি (মাগরিবি) গেট দিয়ে নির্ধারিত দর্শনার্থী সময়ে ৪ হাজার ২১২ জন ইসরাইলি আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেন। এ ঘটনাগুলোকে কেন্দ্র করে অঞ্চলজুড়ে উদ্বেগ ও উত্তেজনা অব্যাহত রয়েছে।

এস.আর 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ