ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মাদকমুক্ত সুস্থ ও সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে বিশাল মাদকবিরোধী র‍্যালি

মাদকমুক্ত সুস্থ ও সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে এবং যুবসমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে আলমডাঙ্গা উপজেলার  বলিয়ারপুর গ্রামে  এক বিশাল মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১০ জুলাই) বিকালে এই র‍্যালি অনুষ্ঠিত হয়। 

‘হয় মাদক ছাড়ো, আর না হয় বলিয়ারপুর গ্রাম ছাড়ো’এই কঠোর ও সময়োপযোগী স্লোগানকে সামনে রেখে স্থানীয় অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘বলিয়ারপুর যুব সমাজ’-এর উদ্যোগে এই বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়।

আয়োজিত এই র‍্যালিটি গ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে এলাকার নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহতা, অকাল মৃত্যু এবং পারিবারিক ও সামাজিক জীবনে এর নেতিবাচক প্রভাব সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তারা বলেন, মাদক একটি সুন্দর সম্ভাবনাময় জীবন ও পরিবারকে ধ্বংস করে দেয়। তাই সমাজ থেকে এই ব্যাধি সমূলে উৎপাটন করতে হবে। বক্তারা মাদক নির্মূলে প্রশাসনকে সহযোগিতার পাশাপাশি সর্বস্তরের জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ ও ব্যাপক জনসচেতনতা কামনা করেন।

এই মহতী উদ্যোগে একাত্মতা প্রকাশ করে কর্মসূচিতে দলমত নির্বিশেষে সর্বদলীয় রাজনৈতিক নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও বলিয়ারপুর যুব সমাজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আতিকুর, গালিব, জুবায়ের, সোহাগ, জীবন, মিরাজুল, জুয়েল, রিপন, নাজমুল প্রমুখ।

দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক আশার সঞ্চার করেছে। আয়োজকদের পক্ষ থেকে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে জানানো হয়, বলিয়ারপুর গ্রামকে সম্পূর্ণ মাদকমুক্ত না করা পর্যন্ত যুব সমাজের এই সামাজিক আন্দোলন অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মাদকমুক্ত সুস্থ ও সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে বিশাল মাদকবিরোধী র‍্যালি

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ