যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার জেরে হরমুজ প্রণালির আশপাশে অন্তত ৬ হাজার নাবিক আটকা পড়েছেন। এতে ওই অঞ্চলে কর্মরত নাবিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) মহাসচিব আর্সেনিও ডমিঙ্গেজ বলেন, সাম্প্রতিক হামলাগুলো আবারও নিরীহ নাবিকদের চরম ঝুঁকির মুখে ফেলেছে। তিনি বলেন, শুধুমাত্র দায়িত্ব পালনের কারণে কোনো নাবিকের জীবনের ঝুঁকি নেওয়া উচিত নয়।
তিনি আরও বলেন, এই পরিসংখ্যানের পেছনে হাজারো নাবিক এবং তাদের পরিবারের বাস্তব জীবনের দুর্ভোগ লুকিয়ে আছে। চলমান সংঘাতের মানবিক মূল্য তাদেরই সবচেয়ে বেশি দিতে হচ্ছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, যেকোনো হামলার জবাব দিতে প্রস্তুত তেহরান।
গালিবাফের ভাষ্য, যুক্তরাষ্ট্র এখনো বুঝতে পারেনি যে দাদাগিরি ও প্রতিশ্রুতি ভঙ্গের মূল্য দিতে হয়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘তোমরা হামলা করলে পাল্টা আঘাত পাবে।’
হরমুজ প্রণালি প্রসঙ্গে তিনি দাবি করেন, এই গুরুত্বপূর্ণ নৌপথ ইরানের নির্ধারিত নিয়মেই পরিচালিত হবে। যুক্তরাষ্ট্রের হুমকি নয়, বরং ইরানের শর্তেই হরমুজ প্রণালির কার্যক্রম চলবে। পাশাপাশি অকারণে শক্তি প্রদর্শন থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন