ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সংবাদ প্রকাশে সতর্কতার আহ্বান যুবদল সভাপতির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬

সংবাদ প্রকাশে সতর্কতার আহ্বান যুবদল সভাপতির
ছবি: সংগৃহীত

বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে যুবদলকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না। তিনি দাবি করেন, সংগঠনের সাম্প্রতিক কর্মসূচিকে ঘিরে যে ধরনের সংবাদ প্রকাশ করা হয়েছে, তার অনেকগুলোই তথ্য যাচাই ছাড়াই প্রকাশিত হয়েছে।

বুধবার (৮ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনের হোটেল ভিক্টোরির সাঙ্গু ব্যাংকুইট হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আবদুল মোনায়েম মুন্না বলেন, যুবদলের সভায় হট্টগোল বা বাগবিতণ্ডার যে খবর প্রকাশ করা হয়েছে, তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কোনো সংবাদ প্রকাশের আগে তথ্য-প্রমাণ যাচাই করে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশনের জন্য তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।

তিনি জানান, পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণার পর সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে নতুন নেতৃত্ব গড়ে তুলতে সাংগঠনিক টিম গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

যুবদল সভাপতি বলেন, সংগঠনের নেতাকর্মীরা গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে মিছিল, সমাবেশ, গণসংযোগসহ বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তিনি দাবি করেন, জুলাই-আগস্টের গণআন্দোলনে যুবদলের ৭৮ জন নেতাকর্মী শহীদ হয়েছেন এবং শতাধিক নেতাকর্মী স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন।

তিনি আরও বলেন, সংগঠনের আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ইতোমধ্যে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বহিষ্কারের পাশাপাশি সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতেও পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ সময় তিনি জানান, যুবদলের উদ্যোগে দেশের বিভিন্ন এলাকায় সেতু নির্মাণ, খাল খননসহ নানা সামাজিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। ভবিষ্যতেও সারা দেশে সামাজিক ও সাংগঠনিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং তৃণমূল পর্যায়ে দক্ষ নেতৃত্ব গড়ে তুলতে সাংগঠনিক টিম কাজ করবে।

সংবাদ সম্মেলনে যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, সহ-সভাপতি রেজাউল কবীর পল, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক এবং সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সংবাদ প্রকাশে সতর্কতার আহ্বান যুবদল সভাপতির

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ