চাঁদপুর জেলা কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ফরিদা ইলিয়াসকে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সম্প্রতি তিনি নিজ বাসায় অবস্থান করছিলেন। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় বুধবার (৮ জুলাই) সকালে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি দুপুরে নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ।
পুলিশ জানায়, বুধবার সকাল ৮টার দিকে চাঁদপুর শহরের বড় স্টেশন উত্তর শ্রীরামদী এলাকায় নিজ বাসায় অভিযান চালিয়ে ফরিদা ইলিয়াসকে গ্রেফতার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূরের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবিরও উপস্থিত ছিলেন।
ফরিদা ইলিয়াস চাঁদপুর শহরের রেলওয়ে বড় স্টেশন রেল শ্রমিক কলোনির বাসিন্দা। তিনি মৃত আব্দুল গফুর শেখের মেয়ে এবং ইলিয়াস হোসেনের স্ত্রী। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তিনি সাবেক মন্ত্রী ডা. দীপু মনির ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় তিনি আন্দোলনের বিরোধিতায় সক্রিয় ছিলেন। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দীর্ঘ সময় আত্মগোপনে থাকলেও গত কয়েক মাস ধরে চাঁদপুরে প্রকাশ্যে চলাফেরা শুরু করেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় কর্মকাণ্ডের নতুন ও পুরোনো বিভিন্ন ছবি প্রকাশ করছিলেন।
চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন। সেই মামলার আসামি হিসেবেই ফরিদা ইলিয়াসকে গ্রেফতার করা হয়েছে।
ওসি ফয়েজ আহমেদ জানান, গ্রেফতারের পর ফরিদা ইলিয়াসকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন