ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ শ্রদ্ধা নিবেদন উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে সাধারণ মানুষের মধ্যে খাবার বিতরণে অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
মঙ্গলবার (৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ইরানের পবিত্র নগরী কোমের একটি সড়কের পাশে বড় একটি খাবারের বাকেট হাতে দাঁড়িয়ে আছেন তিনি। সেখান থেকে জানাজায় অংশ নেওয়া নারী, পুরুষ ও শিশুদের হাতে ছোট ছোট খাবারের প্যাকেট তুলে দিচ্ছেন।
জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানকে ঘিরে কোমে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। আগত মানুষের সেবায় শহরের বিভিন্ন সড়ক, প্রান্তর ও অস্থায়ী সেবাকেন্দ্রে অসংখ্য স্বেচ্ছাসেবক কাজ করেন। তাদের সঙ্গে যুক্ত ছিলেন ইরানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরাও। তারা ফল, কেক, নাশতা ও অন্যান্য খাদ্যসামগ্রী বিতরণে অংশ নেন।
এই মানবিক কার্যক্রমে বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি আগত মানুষের মধ্যে ফল ও কেক বিতরণ করেন। পাশাপাশি বিদেশের মাটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের এই সেবামূলক উদ্যোগের প্রতিও সংহতি ও সমর্থন জানান।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন