ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ব্রাজিলের বিদায় থেকে শিক্ষা, মিসরকে নিয়ে সতর্ক আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬

ব্রাজিলের বিদায় থেকে শিক্ষা, মিসরকে নিয়ে সতর্ক আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের অপ্রত্যাশিত বিদায় বিশ্বকাপে নতুন করে সতর্কবার্তা হয়ে এসেছে শীর্ষ দলগুলোর জন্য। নরওয়ের কাছে হেরে বিদায় নিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। আর সেই ঘটনাকেই সামনে রেখে শেষ ষোলোর লড়াইয়ে মিসরের বিপক্ষে নামার আগে সতর্ক অবস্থান নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

কাগজে-কলমে শক্তির বিচারে এগিয়ে থাকলেও মিসরকে মোটেও হালকাভাবে দেখছে না লিওনেল স্কালোনির দল। কোচ থেকে শুরু করে খেলোয়াড়, সবার বক্তব্যেই ফুটে উঠেছে একই বার্তা, নকআউট পর্বে আত্মতুষ্টির কোনো জায়গা নেই।

আর্জেন্টিনার অভিজ্ঞ মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস মনে করিয়ে দিয়েছেন, বিশ্বকাপে নামের চেয়ে মাঠের পারফরম্যান্সই শেষ কথা। ব্রাজিলের বিদায়ই তার সবচেয়ে বড় উদাহরণ।

পারেদেস বলেন, "প্রতিটি দলই লড়াকু। যে কেউ যে কাউকে হারাতে পারে। বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায় সবার দৃষ্টি আকর্ষণ করেছে। বিশ্বকাপের মতো মঞ্চে সহজ ম্যাচ বলে কিছু নেই। প্রতিটি দলই দারুণ প্রস্তুতি নিয়ে এসেছে।"

এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় চমক হিসেবে ধরা হচ্ছে ব্রাজিলের বিদায়কে। ফেবারিটের তকমা নিয়েই টুর্নামেন্ট শুরু করেছিল সেলেসাওরা। তবে শেষ ষোলোর লড়াইয়ে আর্লিং হালান্ডের নরওয়ের কাছে হেরে শিরোপার স্বপ্ন ভেঙে যায় তাদের।

এদিকে, মোহাম্মদ সালাহর নেতৃত্বে মিসরও যে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে, তা ভালোভাবেই উপলব্ধি করছে আলবিসেলেস্তেরা।

ডিফেন্ডার নাউয়েল মলিনার মতে, প্রতিটি প্রতিপক্ষই এখন আর্জেন্টিনাকে হারানোর লক্ষ্য নিয়েই মাঠে নামে। তাই নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার বিকল্প নেই।

মলিনা বলেন, "দিন শেষে কেউ আপনাকে কিছু ছেড়ে দেবে না। প্রতিটি দলই আপনাকে বিশ্লেষণ করবে এবং নিজেদের দেশের জন্য সর্বস্ব দিয়ে খেলবে। আমাদেরও বরাবরের মতো নিজেদের সেরা ফুটবল খেলতে হবে এবং আর্জেন্টিনাকে সর্বোচ্চভাবে প্রতিনিধিত্ব করতে হবে।"

বিশ্বকাপে শিরোপা ধরে রাখার স্বপ্ন নিয়ে এগিয়ে চলা আর্জেন্টিনার সামনে এখন মিসরের কঠিন পরীক্ষা। ব্রাজিলের বিদায় যে তাদের আত্মতুষ্টির সুযোগ দিচ্ছে না, সেটি দলের প্রতিটি সদস্যের বক্তব্যেই স্পষ্ট।

বিষয় : ফিফা বিশ্বকাপ ২০২৬ FIFA WORLD CUP 2026

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ব্রাজিলের বিদায় থেকে শিক্ষা, মিসরকে নিয়ে সতর্ক আর্জেন্টিনা

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের অপ্রত্যাশিত বিদায় বিশ্বকাপে নতুন করে সতর্কবার্তা হয়ে এসেছে শীর্ষ দলগুলোর জন্য। নরওয়ের কাছে হেরে বিদায় নিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। আর সেই ঘটনাকেই সামনে রেখে শেষ ষোলোর লড়াইয়ে মিসরের বিপক্ষে নামার আগে সতর্ক অবস্থান নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

কাগজে-কলমে শক্তির বিচারে এগিয়ে থাকলেও মিসরকে মোটেও হালকাভাবে দেখছে না লিওনেল স্কালোনির দল। কোচ থেকে শুরু করে খেলোয়াড়, সবার বক্তব্যেই ফুটে উঠেছে একই বার্তা, নকআউট পর্বে আত্মতুষ্টির কোনো জায়গা নেই।

আর্জেন্টিনার অভিজ্ঞ মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস মনে করিয়ে দিয়েছেন, বিশ্বকাপে নামের চেয়ে মাঠের পারফরম্যান্সই শেষ কথা। ব্রাজিলের বিদায়ই তার সবচেয়ে বড় উদাহরণ।

পারেদেস বলেন, "প্রতিটি দলই লড়াকু। যে কেউ যে কাউকে হারাতে পারে। বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায় সবার দৃষ্টি আকর্ষণ করেছে। বিশ্বকাপের মতো মঞ্চে সহজ ম্যাচ বলে কিছু নেই। প্রতিটি দলই দারুণ প্রস্তুতি নিয়ে এসেছে।"

এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় চমক হিসেবে ধরা হচ্ছে ব্রাজিলের বিদায়কে। ফেবারিটের তকমা নিয়েই টুর্নামেন্ট শুরু করেছিল সেলেসাওরা। তবে শেষ ষোলোর লড়াইয়ে আর্লিং হালান্ডের নরওয়ের কাছে হেরে শিরোপার স্বপ্ন ভেঙে যায় তাদের।

এদিকে, মোহাম্মদ সালাহর নেতৃত্বে মিসরও যে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে, তা ভালোভাবেই উপলব্ধি করছে আলবিসেলেস্তেরা।

ডিফেন্ডার নাউয়েল মলিনার মতে, প্রতিটি প্রতিপক্ষই এখন আর্জেন্টিনাকে হারানোর লক্ষ্য নিয়েই মাঠে নামে। তাই নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার বিকল্প নেই।

মলিনা বলেন, "দিন শেষে কেউ আপনাকে কিছু ছেড়ে দেবে না। প্রতিটি দলই আপনাকে বিশ্লেষণ করবে এবং নিজেদের দেশের জন্য সর্বস্ব দিয়ে খেলবে। আমাদেরও বরাবরের মতো নিজেদের সেরা ফুটবল খেলতে হবে এবং আর্জেন্টিনাকে সর্বোচ্চভাবে প্রতিনিধিত্ব করতে হবে।"

বিশ্বকাপে শিরোপা ধরে রাখার স্বপ্ন নিয়ে এগিয়ে চলা আর্জেন্টিনার সামনে এখন মিসরের কঠিন পরীক্ষা। ব্রাজিলের বিদায় যে তাদের আত্মতুষ্টির সুযোগ দিচ্ছে না, সেটি দলের প্রতিটি সদস্যের বক্তব্যেই স্পষ্ট।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ