বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে এখন পর্যন্ত দুর্দান্ত ছন্দে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে নকআউট পর্বে ভুলের কোনো সুযোগ নেই। একটি পরাজয়ই শেষ করে দিতে পারে শিরোপা ধরে রাখার স্বপ্ন। সেই কঠিন পরীক্ষায় আজ আটলান্টায় শেষ ষোলোর ম্যাচে মিশরের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির শিষ্যরা।
ফিফা র্যাঙ্কিংয়ে ২৯ নম্বরে থাকা মিশরও আত্মবিশ্বাসে ভরপুর। সাম্প্রতিক পারফরম্যান্সে দলটি নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। ফলে ম্যাচটি আর্জেন্টিনার জন্য মোটেও সহজ হবে না বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।
দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাস খুব বেশি সমৃদ্ধ নয়। দীর্ঘ ১৮ বছর পর আবারও একে অপরের বিপক্ষে মাঠে নামছে তারা। এর আগে ২০০৮ সালে একটি প্রীতি ম্যাচে দেখা হয়েছিল দুই দলের। সেই ম্যাচে ২-০ ব্যবধানে জয় পেয়েছিল আর্জেন্টিনা। বিশ্বকাপের আসরে এবারই প্রথম মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মিশর।
ম্যাচটির সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে লিওনেল মেসি ও মোহামেদ সালাহর সম্ভাব্য প্রথম আন্তর্জাতিক লড়াই। ক্লাব ফুটবলের বিভিন্ন প্রতিযোগিতায় দুজনের পথ মিললেও জাতীয় দলের জার্সিতে এখনো একে অপরের বিপক্ষে খেলেননি এই দুই তারকা।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশে কয়েকটি পরিবর্তন আসতে পারে। কেপ ভার্দের বিপক্ষে খেলেছিলেন ফাকুন্দো মেদিনা, থিয়াগো আলমাদা ও লাউতারো মার্তিনেজ। তাদের জায়গায় নিকোলাস তালিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস ও হুলিয়ান আলভারেজকে দেখা যেতে পারে বলে জানিয়েছে আর্জেন্টিনার ক্রীড়া সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস ও দিয়ারিও ওলে।
যদিও ম্যাচের আগে নিজের পরিকল্পনা গোপনই রেখেছেন কোচ লিওনেল স্কালোনি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আমার একাদশ ঠিক করা আছে। তবে এখনো খেলোয়াড়দের বিষয়টি জানাইনি, তাই প্রকাশও করছি না। আপনারা যেসব সম্ভাব্য একাদশ নিয়ে আলোচনা করছেন, সেগুলো বাস্তবতার খুব কাছাকাছি।"
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো, রদ্রিগো দে পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।
বিষয় : FIFA WORLD CUP 2026

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন