কক্সবাজারের উখিয়া উপজেলার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে প্লাস্টিকের ড্রামের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব-১৫। এ ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য কোটি টাকারও বেশি বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া এলাকার একটি বসতবাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি প্লাস্টিকের ড্রামের ভেতরে অভিনব কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় শাকিলা শারমিন রেশমী নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। তবে অভিযানের সময় তার এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া নারীর মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, পলাতক সহযোগীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান ও মাদক কারবার দমনে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে বাহিনী।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন