ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রহনপুরে ডিএনসির অভিযানে ৭৫ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার, আটক ১

মোঃ শিমুল পারভেজ
মোঃ শিমুল পারভেজ
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬

রহনপুরে ডিএনসির অভিযানে ৭৫ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার, আটক ১

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে ৭৫ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত এস্কাফ (Eskuf) সিরাপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে।

রোববার পরিচালিত এ অভিযানে ডিএনসির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকগুলো জব্দ করেন। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

ডিএনসি সূত্র জানায়, উদ্ধার করা এস্কাফ সিরাপগুলো অবৈধভাবে বহন ও সরবরাহের উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার ও সরবরাহ রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রহনপুরে ডিএনসির অভিযানে ৭৫ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার, আটক ১

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে ৭৫ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত এস্কাফ (Eskuf) সিরাপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে।

রোববার পরিচালিত এ অভিযানে ডিএনসির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকগুলো জব্দ করেন। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

ডিএনসি সূত্র জানায়, উদ্ধার করা এস্কাফ সিরাপগুলো অবৈধভাবে বহন ও সরবরাহের উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার ও সরবরাহ রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ