ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ত্রিশালে পুলিশের অভিযানে ১২০ পিস ইয়াবাসহ ৩ কারবারি গ্রেফতার

ময়মনসিংহের ত্রিশালে মাদকের বিষবৃক্ষ উপড়ে ফেলতে পুলিশের চলমান শুদ্ধি অভিযানের অংশ হিসেবে এক সফল নৈশ অভিযান পরিচালিত হয়েছে। ত্রিশাল থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন সক্রিয় মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে।

শনিবার, ০৪ জুলাই রাতে ত্রিশাল পৌরসভার ৭ নং ওয়ার্ডের দরিরামপুর মধ্যপাড়া এলাকায় এই অভিযানটি পরিচালিত হয়।ত্রিশাল থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি বিশেষ টিম শনিবার রাতে ত্রিশাল পৌরসভার ৭ নং ওয়ার্ডের দরিরামপুর মধ্যপাড়া এলাকায় অভিযান চালায়। মাদক চক্রের গতিবিধি নজরদারিতে রেখে পুলিশ রাতে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজুয়ান জাহাত অনয়ের বসত বাড়ির উত্তর পাশের একটি চার চালা টিনের ঘরের পেছনে ফাঁকা জায়গা ঘেরাও করে।

সেখানে মাদক বেচাকেনার প্রস্তুতিকালে পুলিশের ক্ষিপ্রতা ও পেশাদারিত্বের মুখে পালানোর কোনো সুযোগ না পেয়ে হাতেনাতে গ্রেফতার হয় ৩ মাদক কারবারি। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে আনুমানিক ৬০,০ টাকা মূল্যের ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জালে আটকে পড়া অভিযুক্তরা হলেন,১. রেজুয়ান জাহাত অনয় ওরফে রবিন, ২৩, পিতা- মৃত জাল উদ্দিন, সাং- দরিরামপুর মধ্যপাড়া, ৭ নং ওয়ার্ড, ত্রিশাল পৌরসভা।২. আশিকুর রহমান লায়ন, ৩০, পিতা- আবুল বাশার ফারুক, সাং- উজান বৈলর, থানা- ত্রিশাল।৩. মো. রিফাত, ২৫, পিতা- মো. শামীম মিয়া, সাং- নিজকল্পা, ৩০ নং ওয়ার্ড, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সিটি কর্পোরেশন।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ ওসি মনসুর আহাম্মদ সফল এই অভিযানের তথ্য নিশ্চিত করে বলেন,ত্রিশালকে মাদকমুক্ত করতে আমাদের এই বিশেষ অভিযান চলমান রয়েছে। তরুণ প্রজন্মকে মাদকের মরণ ছোবল থেকে রক্ষা করতে পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে। ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।"

তিনি আরও জানান, মাদকের রুট এবং এর পেছনের গডফাদারদের চিহ্নিত করতে পুলিশের এই অনমনীয় অবস্থান ও অভিযান আগামীতেও আরও জোরদার করা হবে।পুলিশের এই ঝটিকা ও সফল অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তারা আশা করছেন, এমন তৎপরতা অব্যাহত থাকলে ত্রিশাল খুব দ্রুতই একটি সম্পূর্ণ নিরাপদ ও মাদকমুক্ত জনপদে পরিণত হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ত্রিশালে পুলিশের অভিযানে ১২০ পিস ইয়াবাসহ ৩ কারবারি গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ