ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হাটহাজারীতে গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন সাকিলা ফারজানার এমপি

গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে সরকারের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় স্থানীয় সরকার বিভাগের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় কাবিখা, কাবিটা ও টি.আর. প্রকল্পের ২০২৫-২০২৬ অর্থবছরের (প্রথম পর্যায়) প্রায় ৭৫ থেকে ৮০ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন ২৬টি সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে। এরই অংশ হিসেবে ফতেপুর ইউনিয়নের বাচা মিয়া তালুকদার বাড়ি সড়ক উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উন্নয়ন কাজের শুভ সূচনা করেন বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা এমপি।

অনুষ্ঠানে ব্যারিস্টার সাকিলা ফারজানা বলেন, বর্তমান সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। মানুষের জীবনমান উন্নয়ন, নিরাপদ ও সহজ যোগাযোগ নিশ্চিত করা এবং কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রসারে টেকসই সড়ক অবকাঠামোর বিকল্প নেই। সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতায় হাটহাজারীর বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে আরও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ফতেপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মুছা ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, হাটহাজারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন হচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

হাটহাজারীতে গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন সাকিলা ফারজানার এমপি

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে সরকারের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় স্থানীয় সরকার বিভাগের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় কাবিখা, কাবিটা ও টি.আর. প্রকল্পের ২০২৫-২০২৬ অর্থবছরের (প্রথম পর্যায়) প্রায় ৭৫ থেকে ৮০ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন ২৬টি সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে। এরই অংশ হিসেবে ফতেপুর ইউনিয়নের বাচা মিয়া তালুকদার বাড়ি সড়ক উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উন্নয়ন কাজের শুভ সূচনা করেন বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা এমপি।

অনুষ্ঠানে ব্যারিস্টার সাকিলা ফারজানা বলেন, বর্তমান সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। মানুষের জীবনমান উন্নয়ন, নিরাপদ ও সহজ যোগাযোগ নিশ্চিত করা এবং কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রসারে টেকসই সড়ক অবকাঠামোর বিকল্প নেই। সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতায় হাটহাজারীর বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে আরও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ফতেপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মুছা ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, হাটহাজারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন হচ্ছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ