ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বর্ণাঢ্য আয়োজনে চুয়াডাঙ্গায় এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবি: বালাদুল আমিন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সকাল ১১টার দিকে চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা এবং সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনটিভির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি অ্যাডভোকেট রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরিফুজ্জামান শরীফ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশী, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক মাথাভাঙ্গার প্রকাশক-সম্পাদক সরদার আল আমিন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক শাহ আলম সনি এবং চুয়াডাঙ্গা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হোসাইন মালিক।

"প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন "বিগত সময়ে গণমাধ্যমে স্বাধীনতা ছিল না তারা কাজ করতে পারেনি এনটিভির উপরও এক সময় জুলুম হয়েছে আরো বিভিন্ন গণমাধ্যম হামলা শিকার হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদ মাধ্যমেকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ তৈরি করে দিয়েছেন। তিনি আরো বলেন আমি আপনাদের সহযোগিতা চাই আপনাদের সহযোগিতার মাধ্যমে চুয়াডাঙ্গা কে আমরা এগিয়ে নিতে চাই এবং এনটিভির এই ২৪ বছর পদার্পণ উপলক্ষে তাদের উজ্জ্বল এবং উত্তরোত্তর সফলতা কামনা করছি"।

এছাড়াও বিশেষ অতিথি নয়ন কুমার রাজবংশী বলেন, "এনটিভির অনলাইনের বিভিন্ন প্রতিবেদন আমি প্রতিনিয়ত দেখি, এনটিভি অনলাইন আকর্ষণীয় ভাবে প্রতিবেদন উপস্থাপন করে। বর্তমান প্রতিযোগিতার যুগে মানুষের মনোযোগ ধরে রাখা কঠিন, সেখানে এনটিভি তার অসাধারণ এবং বস্তুনিষ্ঠ উপস্থাপনার মাধ্যমে দর্শকের মনোযোগ ধরে রেখেছে।"

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনটিভির চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা অনলাইন প্রতিনিধি আব্দুল্লাহ হক এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, এনটিভির শুভানুধ্যায়ী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই এনটিভি বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে দর্শকদের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতে দেশের উন্নয়ন, গণমানুষের কথা এবং সত্যনিষ্ঠ সাংবাদিকতা তুলে ধরার মাধ্যমে এনটিভি তার অগ্রযাত্রা অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ইসলাম রাকিব। শেষে এনটিভির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে কেক কাটা এবং শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে চুয়াডাঙ্গায় এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ