নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ-২ এলাকায় অবস্থিত বিআরটিসি জোয়ারসাহারা প্রশিক্ষণ কেন্দ্রকে ঘিরে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, প্রশিক্ষণ ও ড্রাইভিং লাইসেন্স-সংক্রান্ত বিভিন্ন সেবায় অবৈধ অর্থ লেনদেনের সুযোগ তৈরি করা হয় এবং এ বিষয়ে অভিযোগ জানাতে বা কর্মকর্তার সঙ্গে দেখা করতে গেলে সেবাগ্রহীতারা নানা বাধার মুখে পড়েন।
আরও অভিযোগ, দায়িত্বে থাকা সহকারী পরিচালক জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে অনেক সময় তিনি অফিসে উপস্থিত থাকলেও "অফিসে নেই" বলে জানানো হয়। একই সঙ্গে মূল ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা গণমাধ্যমকর্মীদের তথ্য সংগ্রহের উদ্দেশ্যে অফিসে প্রবেশে বাধা দেন বলেও অভিযোগ রয়েছে।
অভিযোগকারীদের দাবি, অনিয়ম ও অবৈধ অর্থ লেনদেনের বিষয় প্রকাশ্যে চলে আসার আশঙ্কায় সাংবাদিকদের প্রতি এমন অসহযোগিতামূলক আচরণ করা হয়।
এ বিষয়ে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য প্রকাশের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও সচেতন মহল।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন