দীর্ঘদিন পর আবারও বড় পর্দায় ফিরছেন ঢালিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। নির্মাতা কামরুজ্জামান রোমান পরিচালিত নতুন সিনেমা ‘শিকার’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তিনি। ছবিটিতে তার বিপরীতে দেখা যাবে ছোটপর্দার পরিচিত অভিনেতা মুরতজা পলাশকে। চলতি মাসেই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
সিনেমাটির প্রস্তুতি ইতোমধ্যে অনেক দূর এগিয়েছে। একটি গানের রেকর্ডিং শেষ হয়েছে এবং সেই গানের দৃশ্যধারণের জন্য খুব শিগগিরই পুরো টিম নেপালে যাবে। নির্মাতার ভাষ্য, সিনেমার বেশিরভাগ অংশের শুটিংও হবে নেপালের বিভিন্ন মনোরম লোকেশনে।
এর আগে ‘শিকার’ নামে একটি ওয়েব ফিল্ম নির্মাণের ঘোষণা দিয়েছিলেন কামরুজ্জামান রোমান। গত মার্চে শুটিং শুরু হওয়ার পরিকল্পনা থাকলেও প্রি-প্রোডাকশনের কাজ শেষ হতে দেরি হওয়ায় তা সম্ভব হয়নি। পরে বাজেট, গল্প ও সামগ্রিক পরিকল্পনা পর্যালোচনা করে ওয়েব ফিল্মের পরিবর্তে এটিকে পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।
সিনেমাটির একটি রোমান্টিক গান ‘দুজন মিলে বাঁচব এক জীবন’-এ কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও নাজমুন মুনিরা ন্যান্সি। কবির বকুলের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান। এছাড়া আকাশ মাহমুদের সুরে একটি স্যাড গানও রেকর্ড করা হয়েছে, যেখানে কণ্ঠ দিয়েছেন তিনিই।
আবদুল্লাহ জহির বাবুর গল্প ও চিত্রনাট্যে নির্মিত ‘শিকার’ প্রযোজনা করছে রেজা ফিল্মস। সীমান্তবর্তী এলাকার প্রেক্ষাপটে নির্মিত থ্রিলারধর্মী এ সিনেমায় অপু বিশ্বাসকে দেখা যাবে একটি গ্ল্যামারাস ও গুরুত্বপূর্ণ চরিত্রে।
পরিচালক কামরুজ্জামান রোমান বলেন, “গল্পই এ সিনেমার সবচেয়ে বড় শক্তি। কলাকুশলীরা ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছেন। আমরা দর্শকদের জন্য একটি মানসম্মত ও উপভোগ্য সিনেমা উপহার দিতে চাই।”
মুরতজা পলাশকে নায়ক হিসেবে নেওয়ার কারণও জানিয়েছেন তিনি। রোমানের ভাষায়, নাটকে পলাশের অভিনয় তাকে মুগ্ধ করেছে। সেই অভিজ্ঞতা থেকেই এই সিনেমায় তাকে গুরুত্বপূর্ণ চরিত্রে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
ওয়েব ফিল্ম থেকে পূর্ণদৈর্ঘ্য সিনেমায় রূপান্তরের প্রসঙ্গে নির্মাতা বলেন, প্রি-প্রোডাকশনের সময় গল্প, বাজেট এবং শিল্পীদের সমন্বয় বিবেচনা করে তাদের মনে হয়েছে, ‘শিকার’ বড় পর্দার জন্যই বেশি উপযুক্ত। পরে প্রযোজনা প্রতিষ্ঠান রেজা ফিল্মসের সঙ্গে আলোচনা করে সবাই মিলে সিনেমা নির্মাণের চূড়ান্ত সিদ্ধান্ত নেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন