ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রোয়াংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন পরিচালনা কমিটি ও বিদায় সংবর্ধনা

ছবি: প্রতিনিধি

বান্দরবানের রোয়াংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন উপলক্ষে বৃহস্পতিবার (২ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে বিদায়ী কমিটির সদস্যদের সংবর্ধনা এবং নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে বরণ করে নেওয়া হয়।

নবগঠিত কমিটিতে রোয়াংছড়ি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বাবু ক্যসাইনু মারমা সভাপতি এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

অনুষ্ঠানে বিদায়ী সভাপতির দায়িত্বশীল ও সফল নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ তাঁকে সম্মাননা জানানো হয়। একই সঙ্গে নতুন সভাপতি ও সদস্য সচিবকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং উপস্থিত অতিথিরা।

এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী, বিপুলসংখ্যক অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, নতুন নেতৃত্বের হাত ধরে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, অবকাঠামোগত উন্নয়ন এবং সহশিক্ষা কার্যক্রম আরও সমৃদ্ধ হবে। বিশেষ করে সভাপতি বাবু ক্যসাইনু মারমার অভিজ্ঞতা ও প্রধান শিক্ষকের দক্ষ ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটি শিক্ষার মানোন্নয়নে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রোয়াংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন পরিচালনা কমিটি ও বিদায় সংবর্ধনা

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

বান্দরবানের রোয়াংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন উপলক্ষে বৃহস্পতিবার (২ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে বিদায়ী কমিটির সদস্যদের সংবর্ধনা এবং নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে বরণ করে নেওয়া হয়।

নবগঠিত কমিটিতে রোয়াংছড়ি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বাবু ক্যসাইনু মারমা সভাপতি এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

অনুষ্ঠানে বিদায়ী সভাপতির দায়িত্বশীল ও সফল নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ তাঁকে সম্মাননা জানানো হয়। একই সঙ্গে নতুন সভাপতি ও সদস্য সচিবকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং উপস্থিত অতিথিরা।

এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী, বিপুলসংখ্যক অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, নতুন নেতৃত্বের হাত ধরে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, অবকাঠামোগত উন্নয়ন এবং সহশিক্ষা কার্যক্রম আরও সমৃদ্ধ হবে। বিশেষ করে সভাপতি বাবু ক্যসাইনু মারমার অভিজ্ঞতা ও প্রধান শিক্ষকের দক্ষ ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটি শিক্ষার মানোন্নয়নে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ