ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ফুয়াদের বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার দাবি নাছিরের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৬

ফুয়াদের বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার দাবি নাছিরের
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) নিয়ে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বক্তব্যকে ‘ঔদ্ধত্যপূর্ণ’ ও ‘ইতিহাসের ভুল ব্যাখ্যা’ বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। একই সঙ্গে তিনি ফুয়াদের বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন নাছির।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি ব্যারিস্টার ফুয়াদের এত আক্রোশের মূল কারণ ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে বিশ্ববিদ্যালয়টির ভূমিকা। তার দাবি, বাংলাদেশের পক্ষে যেসব ঐতিহাসিক মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিয়েছে, সেসব সময়েই জামায়াতে ইসলামী বিপরীত অবস্থানে ছিল।

নাছির লেখেন, ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, এবং ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের পক্ষে ভূমিকা রেখেছে। বিপরীতে, ব্যারিস্টার ফুয়াদের ‘প্রিয় সংগঠন’ জামায়াতে ইসলামী ইতিহাসের ভুল অবস্থানে ছিল বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, অতীতের সেই অবস্থানের গ্লানি ও ক্ষোভ থেকেই ফুয়াদের মতো ব্যক্তিরা ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে এমন বক্তব্য দিচ্ছেন।

ব্যারিস্টার ফুয়াদের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে ছাত্রদলের এই নেতা বলেন, এটি শুধু ঔদ্ধত্যপূর্ণ নয়, বরং ইতিহাসের অপব্যাখ্যাও। এমন বক্তব্যের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাসকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

পোস্টের শেষাংশে নাছির উদ্দীন নাছির বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে দেওয়া অবমাননাকর ও অসত্য বক্তব্যের জন্য ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং অবিলম্বে তার বক্তব্য প্রত্যাহার করতে হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ফুয়াদের বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার দাবি নাছিরের

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ