ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ফেসবুক লাইভে এনসিপি ছাড়লেন জাহিদুর রহমান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৬

ফেসবুক লাইভে এনসিপি ছাড়লেন জাহিদুর রহমান
জাহিদুর রহমান। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে ফেসবুক লাইভে এসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সব ধরনের সাংগঠনিক দায়িত্ব এবং দলের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলের জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাহিদুর রহমান তালুকদার।

বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি এ ঘোষণা দেন। একই সঙ্গে পদত্যাগের পেছনের কারণ এবং ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান সম্পর্কেও নিজের বক্তব্য তুলে ধরেন।

লাইভে জাহিদুর রহমান তালুকদার বলেন, এনসিপির কর্মপরিবেশের সঙ্গে তিনি নিজেকে মানিয়ে নিতে পারেননি, কিংবা দলও তাকে প্রত্যাশিতভাবে গ্রহণ করতে পারেনি। এ কারণেই তিনি দলীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, রাজনীতির সঙ্গে তার সম্পৃক্ততা থাকবে। তবে এই মুহূর্তে অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার পরিকল্পনা নেই।

ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা সম্পর্কে তিনি জানান, জুলাইয়ের আন্দোলনের চেতনা থেকে প্রশাসনিক, শাসনতান্ত্রিক ও রাজনৈতিক সংস্কারের যে প্রত্যাশা দেশের মানুষের মধ্যে তৈরি হয়েছে, ভবিষ্যতে যদি কোনো দল সেই লক্ষ্য বাস্তবায়নে আন্তরিক ও সক্ষম বলে মনে হয়, তাহলে সে দলে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করবেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৩ জুন এনসিপির মানিকগঞ্জ জেলা শাখার ২৭ সদস্যবিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করা হলে অ্যাডভোকেট জাহিদুর রহমান তালুকদারকে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়। পরে একই বছরের ৩ ডিসেম্বর সেই কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হলে তাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়। সর্বশেষ ফেসবুক লাইভে এসে তিনি দলীয় ও সাংগঠনিক সব পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ফেসবুক লাইভে এনসিপি ছাড়লেন জাহিদুর রহমান

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ