হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামে ইয়াবা সেবন করে পরিবারের সদস্যদের সঙ্গে অপ্রীতিকর আচরণ ও হট্টগোল করার অভিযোগে জমির উদ্দিন (২৬) নামে যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১ জুলাই) রাত ৮টার দিকে অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় অভিযোগের সত্যতা প্রমাণিত হলে রঘুরামপুর গ্রামের বাসিন্দা আব্দুল গণির ছেলে জমির উদ্দিন (২৬)-কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট চলাকালে আসামীর কাছ থেকে ১টি ইয়াবা ট্যাবলেট এবং একটি ইয়াবার ভাঙা অংশ উদ্ধার করা হয়। পরে উপস্থিত জনসাধারণের সামনে উদ্ধারকৃত ইয়াবা ধ্বংস করা হয়।
অভিযানে বাহুবল মডেল থানার পুলিশের একটি দল অংশ নেয় এবং মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, "মাদক সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। মাদকের কারণে পারিবারিক অশান্তি, সামাজিক অবক্ষয় এবং অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। তাই মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকসেবন ও মাদক সংশ্লিষ্ট যেকোনো অপরাধের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন