রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে করা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক ফেরদৌস রহমান ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতে এ আবেদন করেন। বিচারক শাহজাহান কবির আগামী ৮ জুলাই আসামির উপস্থিতিতে এ আবেদনের শুনানির দিন নির্ধারণ করেছেন।
এর আগে, ২০২৪ সালের ২২ ডিসেম্বর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগে অনিয়ম ও প্রতারণার অভিযোগে রাশেদ খান মেননসহ ২০ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।
মামলার এজাহারে বলা হয়, বিধি অনুযায়ী বিশেষ গভর্নিং কমিটির এমন নিয়োগ বোর্ড গঠনের ক্ষমতা না থাকলেও অবৈধভাবে বোর্ড গঠন করা হয়। ওই বোর্ডে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) বা তার প্রতিনিধি এবং বিষয়ভিত্তিক শিক্ষককে রাখা হয়নি।
অভিযোগে আরও বলা হয়েছে, নিয়োগ বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ সনদ বাধ্যতামূলক থাকলেও তা ছাড়াই প্রার্থীদের পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া একজন প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি। এমনকি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই নিয়োগপত্র ও যোগদানপত্র ইস্যু করা হয়েছিল।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন স্কুলটির সাবেক অধ্যক্ষ ও গভর্নিং বডির সাবেক সদস্যসচিব অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আলমগীর হোসেন, গভর্নিং বডির সাবেক সদস্য মাহবুব উর রহমান, মো. আবুল হোসেন, মীর মোশাররফ হোসেন, জহিরুল ইসলাম খান এবং নিয়োগপ্রাপ্ত ১৩ শিক্ষক।
উল্লেখ্য, ২০২৪ সালের ২২ আগস্ট রাশেদ খান মেননকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। জুলাই গণঅভ্যুত্থান দমনে সংঘটিত একাধিক হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া বিভিন্ন মামলায় তিনি আসামি। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তার বিচার কার্যক্রম চলমান।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন