ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হাসপাতালে ভর্তি বিএনপি নেতা নজরুল ইসলাম খান, সাক্ষাৎ না করার অনুরোধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ জুলাই ২০২৬

হাসপাতালে ভর্তি বিএনপি নেতা নজরুল ইসলাম খান, সাক্ষাৎ না করার অনুরোধ
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত তার সঙ্গে সাক্ষাৎ না করার অনুরোধ জানানো হয়েছে।

বুধবার (১ জুলাই) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, নজরুল ইসলাম খান গত ২৫ জুন সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে ৩০ জুন তাকে বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, হাসপাতালে তাকে দেখতে যান সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় তার সঙ্গে ছিলেন শায়রুল কবির খান। তারা চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ নেন।

শায়রুল কবির খান আরও জানান, চিকিৎসকদের পক্ষ থেকে নজরুল ইসলাম খানের কাছে আপাতত সাক্ষাৎপ্রার্থীদের না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। তবে তার বর্তমান শারীরিক অবস্থা, অসুস্থতার কারণ বা চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত কিছু জানানো হয়নি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

হাসপাতালে ভর্তি বিএনপি নেতা নজরুল ইসলাম খান, সাক্ষাৎ না করার অনুরোধ

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত তার সঙ্গে সাক্ষাৎ না করার অনুরোধ জানানো হয়েছে।

বুধবার (১ জুলাই) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, নজরুল ইসলাম খান গত ২৫ জুন সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে ৩০ জুন তাকে বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, হাসপাতালে তাকে দেখতে যান সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় তার সঙ্গে ছিলেন শায়রুল কবির খান। তারা চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ নেন।

শায়রুল কবির খান আরও জানান, চিকিৎসকদের পক্ষ থেকে নজরুল ইসলাম খানের কাছে আপাতত সাক্ষাৎপ্রার্থীদের না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। তবে তার বর্তমান শারীরিক অবস্থা, অসুস্থতার কারণ বা চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত কিছু জানানো হয়নি।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ