বিশ্বকাপের গোলরেকর্ডে লিওনেল মেসির খুব কাছাকাছি পৌঁছে গেছেন কিলিয়ান এমবাপ্পে। তবে ফরাসি এই তারকার মাথায় এখন একটাই লক্ষ্য—নিউইয়র্কে ১৯ জুলাইয়ের ফাইনাল থেকে ট্রফি জিতে ফিরতে পারা।
মঙ্গলবার (৩০ জুন) রাউন্ড অব ৩২-এর ম্যাচে সুইডেনকে ৩-০ গোলে হারায় দিদিয়ের দেশমের দল। ম্যাচে জোড়া গোল করেন এমবাপ্পে। এই দুই গোল মিলিয়ে চলতি বিশ্বকাপে তার গোল দাঁড়িয়েছে ছয়টি, আর বিশ্বকাপ ক্যারিয়ারে মোট গোল এখন ১৮টি।
আর মাত্র একটি গোল করলেই মেসির বিশ্বকাপে সর্বোচ্চ ১৯ গোলের রেকর্ডে ভাগ বসাবেন তিনি। তবে ব্যক্তিগত মাইলফলকের চেয়ে দলের সাফল্যকেই বেশি গুরুত্ব দিচ্ছেন এই ফরাসি ফরোয়ার্ড।
ম্যাচ শেষে এমবাপ্পে বলেন, দল যতদূর সম্ভব এগিয়ে যেতে চায়, লক্ষ্য এখন ফাইনালে পৌঁছে শিরোপা জেতা। তার মতে, গোল করলেই র্যাঙ্কিংয়ে অবস্থান ভালো হয়, তবে সেটাই একমাত্র ভাবনা নয়।
তিনি আরও জানান, মেসি এখনও খেলা চালিয়ে যাচ্ছেন, তাই রেকর্ড নিয়ে বেশি ভাবছেন না তিনি। তার পুরো মনোযোগ এখন পরবর্তী ম্যাচ এবং দলকে ফাইনালের আরও কাছে নেওয়া।
আগামী শুক্রবার (৩ জুলাই) রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। অন্যদিকে ফ্রান্স খেলবে প্যারাগুয়ের বিপক্ষে। এই ম্যাচে জয় পেলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ হতে পারে কানাডা বা মরক্কো।
প্যারাগুয়ে ইতিমধ্যে জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে বড় চমক দেখিয়েছে। তাই ফরাসিরা সতর্ক থেকেই মাঠে নামতে চায়।
এমবাপ্পে বলেন, প্যারাগুয়ের বিপক্ষে নামার আগে নিজেদের দুর্বল দিকগুলো আরও ভালোভাবে ঠিক করতে হবে। তার মতে, কিছু জায়গায় এখনও উন্নতির সুযোগ আছে, তবে দলগত পারফরম্যান্সে তারা সন্তুষ্ট।
তিনি যোগ করেন, তাদের আক্রমণভাগ শক্তিশালী হওয়ায় যেকোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে দলটি।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন