ঢাকাই ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা মেয়েদের প্রতি গুরুত্বপূর্ণ এক বার্তা দিয়েছেন। তার মতে, অনেক বিবাহিত পুরুষ সংসারে অশান্তির অজুহাত দেখিয়ে অন্য নারীর সঙ্গে সখ্য গড়ে তোলার চেষ্টা করেন। তাই এমন ব্যক্তিদের সঙ্গে প্রেম তো দূরের কথা, বন্ধুত্ব করতেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওবার্তায় প্রভা বলেন, “মেয়েরা শোনো, আমার ছোট-বড় প্রত্যেককে একটা অনুরোধ করি, যত কিছুই হোক, কোনোভাবেই একটা বিবাহিত ছেলের প্রেমে পড়া যাবে না।”
তিনি বলেন, অনেকেই দাবি করেন, ‘বউ ভালো না’, ‘সমাজের জন্য’, কিংবা ‘সন্তানের মুখের দিকে তাকিয়ে’ সংসার টিকিয়ে রেখেছেন। তবে এসব কথাকে তিনি একই ধরনের ‘স্ক্রিপ্ট’ বলে উল্লেখ করেন।
প্রভার ভাষায়, “যতই ছেলে বলুক— ‘বউ ভালো না, সমাজের জন্য, সন্তানের জন্য সংসার রাখতে হচ্ছে’; এদের স্ক্রিপ্ট একই। এসব শুনবে না, বিশ্বাসও করবে না। বিশ্বাস করে যদি এ রকম কোনো কিছুতে জড়িত হও, তাহলে সারাজীবন নিজেকে মাফ করতে পারবা না। সুতরাং কখনো কোনো বিবাহিত ছেলের প্রেমে পড়বে না, যতই ম্যানিপুলেট করার চেষ্টা করুক না কেন।”
নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। তিনি জানান, কিছুদিন আগে তিনিও এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন।
প্রভা বলেন, “আমার অলরেডি মুখস্থ হয়ে গেছে— এরা কী কী বলে। আমি তাকে সোজা বলে দিয়েছি, আপনার যদি ওই সংসারে এত সমস্যা থাকে, ডিভোর্সের প্রক্রিয়া যদি চলতেই থাকে, তাহলে সেটা আগে শেষ করে আসেন। তারপর ভেবে দেখব, আমরা একে অন্যের জন্য মানানসই কিনা।”
তিনি আরও বলেন, “এখন সেই লোক বলে বেড়ায়, আমি নাকি সাইকো! আই অ্যাম হ্যাপি টু বি আ সাইকো। আই অ্যাম গ্ল্যাড, ওই সংসারে ঢুকিনি।”
সামাজিক মাধ্যমে প্রভার এই বক্তব্য ইতোমধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। অনেকেই তার স্পষ্ট অবস্থানকে সমর্থন জানাচ্ছেন, আবার কেউ কেউ বিষয়টি নিয়ে ভিন্ন মতও প্রকাশ করেছেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন