শনিবার (২৭ জুন) বিসিটিআই প্রাঙ্গণে আয়োজিত ষষ্ঠ প্রামাণ্যচিত্র নির্মাণ কোর্স এবং প্রথম টেলিভিশন অনুষ্ঠান ও বিভিন্ন প্ল্যাটফর্মে কনটেন্ট নির্মাণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, দক্ষ নির্মাতা তৈরিতে বিসিটিআই কার্যকর ভূমিকা পালন করছে। এখান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরাই আগামী দিনে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টকে আন্তর্জাতিক অঙ্গনে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
অনুষ্ঠানে তিনি দুই কোর্সের প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন। এ সময় দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্ট শিল্পে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বিসিটিআইয়ের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্পিচ রাইটার মাহফুজুর রহমান বলেন, মানসম্মত, সৃজনশীল ও দায়িত্বশীল কনটেন্ট নির্মাণে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। অর্জিত জ্ঞান ও দক্ষতার মাধ্যমে প্রশিক্ষণার্থীরা দেশ-বিদেশে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি আরও উজ্জ্বল করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে বিসিটিআইয়ের প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন বলেন, নবীন প্রতিষ্ঠান হলেও বিসিটিআইকে দক্ষিণ কোরিয়ার বুসান ফিল্ম ইনস্টিটিউট ও ভারতের পুনে ফিল্ম ইনস্টিটিউটের আদলে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ চলছে।
তিনি জানান, বিসিটিআইয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের একটি প্রকল্প বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। এটি বাস্তবায়িত হলে প্রতিষ্ঠানটি আরও আধুনিক ও কার্যকর প্রশিক্ষণকেন্দ্রে পরিণত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান এস এম আব্দুর রহমান, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল, জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননাপ্রাপ্ত চলচ্চিত্র সম্পাদক সৈয়দ ফজলে হক, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী লে. কর্নেল (অব.) কামাল আকবর, এনআইএমসির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মুহম্মদ হিরুজ্জামান এবং প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ।
মেন্টর হিসেবে বক্তব্য দেন টেলিভিশন অনুষ্ঠান ও বিভিন্ন প্ল্যাটফর্মে কনটেন্ট নির্মাণ কোর্সের সহকারী মেন্টর হুমায়ুন কবির হিমু এবং প্রামাণ্যচিত্র নির্মাণ কোর্সের মেন্টর লাবিব নাজমুছ ছাকিব।
অনুষ্ঠানে ষষ্ঠ প্রামাণ্যচিত্র নির্মাণ কোর্সের প্রশিক্ষণার্থীদের নির্মিত ‘মিনতি’ ও ‘মাটির সুর’ শীর্ষক দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি প্রশিক্ষণার্থীরা তাদের শেখার অভিজ্ঞতা, সৃজনশীল যাত্রা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পরে দুই কোর্সের সব প্রশিক্ষণার্থীর মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
সমাপনী পর্বে ধন্যবাদ জ্ঞাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ নিস্তার জাহান কবীর। অনুষ্ঠানের শেষে বিসিটিআইয়ের বিভিন্ন কার্যক্রম, প্রশিক্ষণ উদ্যোগ ও অর্জন নিয়ে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন