বাংলাদেশের সংগীতপ্রেমীদের জন্য সুখবর। দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে আবারও ঢাকায় কনসার্ট করতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত হবে তার বহুল প্রতীক্ষিত এই সংগীতানুষ্ঠান।
আয়োজকদের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে স্থগিত হওয়া কনসার্টের জন্য যারা টিকিট কিনেছিলেন কিন্তু অর্থ ফেরত নেননি, তাদের নতুন করে টিকিট কিনতে হবে না। নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করলে যাচাই-বাছাই শেষে তাদের নামে নতুন টিকিট ইস্যু করা হবে এবং অতিরিক্ত কোনো অর্থ ছাড়াই তা পৌঁছে দেওয়া হবে।
গত বছর কনসার্ট স্থগিত হওয়ার পর আয়োজকরা জানিয়েছিলেন, অনুষ্ঠানটি বাতিল করা হয়নি; অনুকূল পরিবেশ তৈরি হলে নতুন তারিখে আয়োজন করা হবে। একই সময়ে আতিফ আসলামও সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশি ভক্তদের আশ্বস্ত করে বলেছিলেন, তিনি আবারও বাংলাদেশে ফিরবেন। অবশেষে সেই প্রতিশ্রুতিই বাস্তবে রূপ নিতে যাচ্ছে।
আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সরকারি অনুমোদন, নিরাপত্তা ছাড়পত্রসহ সব ধরনের আনুষ্ঠানিকতা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই অনুষ্ঠানের ভেন্যু ঘোষণা করা হবে।
উল্লেখ্য, গত বছরের ১৩ ডিসেম্বর ঢাকায় আতিফ আসলামের কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। টিকিট বিক্রি থেকে শুরু করে মঞ্চ নির্মাণ, সব ধরনের প্রস্তুতিও প্রায় শেষ হয়েছিল। তবে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর সৃষ্ট পরিস্থিতি এবং নিরাপত্তাজনিত কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশে অনুষ্ঠানটি নির্ধারিত সময়ের মাত্র দুই দিন আগে স্থগিত করা হয়।
আয়োজক প্রতিষ্ঠানের পরিচালক কাজী রাফসান বলেন, “কনসার্ট স্থগিত হওয়ার পর আমরা দর্শকদের প্রতিশ্রুতি দিয়েছিলাম, সুযোগ পেলেই এই আয়োজন আবার ফিরিয়ে আনব। গত কয়েক মাসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় অনুমোদন সম্পন্ন করেছি। যারা আমাদের ওপর আস্থা রেখেছেন এবং অপেক্ষা করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।”
তিনি আরও বলেন, “এটি শুধু একটি আন্তর্জাতিক সংগীতানুষ্ঠান নয়, দর্শকদের প্রতি দেওয়া আমাদের প্রতিশ্রুতির বাস্তবায়নও বটে। যারা গত বছর টিকিট কিনেছিলেন, তাদের আস্থা ও ধৈর্যের প্রতি সম্মান জানিয়ে অতিরিক্ত কোনো খরচ ছাড়াই নতুন টিকিট দেওয়া হবে।”

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন