ঢাকায় পশ্চিমবঙ্গের জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায় এবং তার ব্যান্ডের বহুল প্রতীক্ষিত কনসার্ট ‘ওয়ান ট্রু সাউন্ড’ আপাতত স্থগিত করা হয়েছে।
রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে শুক্রবার (২৬ জুন) কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনুষ্ঠানের মাত্র একদিন আগে বৃহস্পতিবার (২৫ জুন) স্থগিতের ঘোষণা দেয় আয়োজক প্রতিষ্ঠান ইয়ামাহা মিউজিক বাংলাদেশ।
ইয়ামাহা মিউজিক বাংলাদেশ ও ট্রিপল টাইম কমিউনিকেশনসের যৌথ উদ্যোগে আয়োজিত এ কনসার্টে অনুপম রায় ও তার ব্যান্ডের পাশাপাশি ‘বেঙ্গল সিম্ফনি’রও পরিবেশনার কথা ছিল।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় অনুমতি পাওয়া গেলেও অনিবার্য কারণে অনুষ্ঠানটি আপাতত স্থগিত করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে নতুন তারিখ ঘোষণা করার চেষ্টা চলছে।
যদি নির্ধারিত সময়ের মধ্যে নতুন সূচি জানানো সম্ভব না হয়, তাহলে টিকিটধারীদের জন্য অর্থ ফেরতের (রিফান্ড) প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানানো হবে। আগ্রহী দর্শকরা চাইলে টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত নিতে পারবেন।
হঠাৎ এ ঘোষণায় অনুপম রায়ের ভক্তদের মধ্যে কিছুটা হতাশা দেখা দিলেও নতুন তারিখ ঘোষণার অপেক্ষায় রয়েছেন তারা।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন